buzywithinfoBuzy With Info
Everything About Business
EPFO ATM

কর্মীদের জন্য বড় পরিবর্তন PF- এ! কীভাবে এবং কত টাকা UPI ও ATM থেকে তুলতে পারবেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) তাদের ডিজিটাল পরিষেবাকে আরও আধুনিক করতে EPFO 3.0 চালু করছে। এর ফলে PF টাকা তোলার জন্য দীর্ঘদিন অপেক্ষা, কাগজপত্র জমা বা নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন অনেকটাই কমে যাবে। নতুন ব্যবস্থায় EPFO সদস্যরা সরাসরি UPI-এর মাধ্যমে PF টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন। এছাড়া ATM-সদৃশ সুবিধার মাধ্যমেও PF থেকে টাকা তোলার পরিকল্পনা রয়েছে। 

11

শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী, নতুন পরিষেবা ২০২৬ সালের মধ্যে ধাপে ধাপে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সদস্যরা তাদের PF ব্যালেন্সের একটি নির্দিষ্ট অংশ (যেমন ৫০% বা নির্দিষ্ট ক্ষেত্রে ৭৫% পর্যন্ত) তুলতে পারবেন, তবে অবসরকালীন সঞ্চয় রক্ষার জন্য কিছু অর্থ অ্যাকাউন্টে রাখা বাধ্যতামূলক হতে পারে। চূড়ান্ত নিয়ম EPFO-এর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির উপর নির্ভর করবে। এছাড়া যে সকল পরিবর্ত EPFO 3.0 আনছে, সেগুলি হলো – 

  • PF তোলার জন্য আর নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন হবে না (KYC ও Aadhaar যাচাই সম্পূর্ণ থাকলে)।
  • অটো-সেটেলমেন্ট সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকাকরা হয়েছে, ফলে অনেক দাবি দ্রুত নিষ্পত্তি হবে।
  • UPI-এর মাধ্যমে দ্রুত টাকা পাওয়া যাবে, দীর্ঘ প্রসেসিং সময়ের প্রয়োজন হবে না।
  • ATM কার্ডের মতো একটি PF Withdrawal Card চালুর পরিকল্পনা রয়েছে।

তবে এই সুবিধা সকলের জন্য নয়। যাদের UAN সক্রিয়, আধার (Aadhaar) লিঙ্ক করা, KYC সম্পূর্ণ, ব্যাংক অ্যাকাউন্ট যাচাইকৃত রয়েছে কেবলমাত্র তাঁরাই নতুন UPI ও ATM সুবিধা ব্যবহার করতে পারবেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading