buzywithinfoBuzy With Info
Everything About Business
Private sctor

প্রাইভেট কোম্পানিগুলিতে আরও বাড়বে চাকরি! দেশের কর্মখাতে আসছে বড় বদল?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা (CEA) ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন যে বেসরকারি কর্পোরেট সেক্টরের সংস্থাগুলির যত সম্ভব লোককে চাকরি দেওয়া উচিত। এছাড়াও, তাদের বেতনও ভালো হওয়া উচিত। এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মুনাফা (জিডিপির শতাংশ হিসেবে) 2023-24 অর্থবছরে 15 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই সময়ে এসব কোম্পানিতে কর্মরতদের বেতন সে অনুপাতে বাড়েনি। বেতন বৃদ্ধির হার ছিল বেশ কম।

July 18 New in article ads By Sir 1

ASSOCHAM দ্বারা আয়োজিত ‘India@100 Summit’-এ বক্তৃতা দিতে গিয়ে নাগেশ্বরন বলেন, ‘কর্মচারীদের ভালো মজুরি না দেওয়া বা পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগ না করা কর্পোরেট সেক্টর এবং ছোট উদ্যোগের জন্য বিপর্যয়কর বা ক্ষতিকারক হবে।’ তিনি বলেন, সত্যি হচ্ছে গত চার বছর ভারতীয় কর্পোরেট সেক্টরের জন্য এখনকার মতো এত ভালো সময় ছিল না। কোভিড, ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব ইত্যাদি কারণে গত বছরটি খুব একটা ভালো বছর যায়নি। তবে এখন সময় ভালো।

CEA নাগেশ্বরন বলেছেন যে কোম্পানিগুলি ঋণ কমাতে লাভের একটি অংশ ব্যবহার করেছে এবং তাদের ব্যালেন্স শীট ভালো হয়েছে। ফলে এখন কোম্পানিগুলোর কাছে সময় আছে তাদের মূলধন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতেও অবদান রাখার।

সাম্প্রতিক সময় ভারতের বেসরকারি কর্পোরেট খাতে ভালো উন্নতি দেখা গিয়েছে। ফলে বিশেষজ্ঞদের এক অংশ মনে করছে যে শীঘ্রই দেশে চাকরি সংখ্যা বাড়বে। একই সঙ্গে আর্থিক অবস্থা ক্রমাগত ভালোর দিক যাওয়ায়, আরও আসা করা হচ্ছে যে বেসরকারি কর্মীদের বেতনও বাড়তে চলেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading