buzywithinfoBuzy With Info
Everything About Business
IT firm

IBM থেকে Intel, অগাস্টে 27 হাজার চাকরি গেলো প্রযুক্তি খাতে!

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

কর্মী ছাঁটাই করল ইন্টেল, আইবিএম এবং সিস্কোর মতো 40 টিরও বেশি কোম্পানি। 27,000 জনেরও বেশি কর্মী ছাঁটাই ঘোষণা করার কারণে 2024 সালের অগাস্টে দ্রুত গতিতে চাকরি কমিয়ে দেয় প্রযুক্তি সংস্থাগুলি। 2024 সালে, 136,000 এরও বেশি প্রযুক্তি কর্মী ছাঁটাই করেছে 422টি কোম্পানি। অগাস্টে প্রথম সারির প্রযুক্তি কোম্পানিগুলির কর্মী ছাঁটাইয়ের হিসেব দেখে নিন এক নজরে।

July 18 New in article ads By Sir 1

1. ইন্টেল: 15,000 চাকরি কমানোর কথা ঘোষণা করেছে এই কোম্পানি। যা কিনা নিঃসন্দেহে হতাশাজনক। 2020 থেকে 2023 সালের মধ্যে কোম্পানির বার্ষিক আয় 24 বিলিয়ন ডলার কমেছে। এই প্রসঙ্গে সিইও প্যাট গেলসিঞ্জার বলেছেন, “25 বছর আগে CPU চিপ বিপ্লবে আমাদের নেতৃত্ব সত্ত্বেও উচ্চ খরচ এবং কম মার্জিনের জন্য ইন্টেলের আয় বৃদ্ধিতে ঘাটতি দেখা দিয়েছে।”

2. সিসকো সিস্টেমস: এআই এবং সাইবার নিরাপত্তার উপর প্রায় 6,000 কর্মী ছাঁটাই করার কথা ঘোষণা করেছে এই কোম্পানি।  কোম্পানির সিইও চাক রবিন্স বলেছেন যে, “সিসকো আমাদের নেটওয়ার্কিং সরঞ্জামগুলির জন্য চাহিদা পুনরুদ্ধার করার বিষয়ে আশাবাদী।”

3. IBM: 1,000 এরও বেশি কর্মী ছাঁটাই করে চিনে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে IBM। সংস্থাটি জানিয়েছে, “আইবিএম এখন প্রাইভেট এন্টারপ্রাইজ এবং চিনা বাজারের মধ্যে বহুজাতিক সংস্থাগুলিকে সার্ভিস প্রোভাইড করার দিকেই অগ্রাধিকার দেবে।”

4. Infineon: 1,400টি কর্মী ছাঁটাই করেছে জার্মান চিপমেকার। শুধু তাই নয়, আরও 1,400 জনকে কম মাইনে সহ দেশগুলিতে স্থানান্তরিত করবে তারা৷ দীর্ঘদিন দুর্বল অর্থনৈতিক অবস্থা এবং অতিরিক্ত ইনভেন্টরি স্তরের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কোম্পানির সিইও জোচেন হ্যানেবেক।

5. GoPro: অ্যাকশন ক্যামেরা প্রস্তুতকারক কোম্পানি GoPro মোট 140 জন কর্মী অপারেটিং খরচ 50 মিলিয়ন ডলার কমাতে প্রায় 15 শতাংশ কর্মী ছাঁটাই করেছে।

6. অ্যাপল: অ্যাপল তার পরিষেবা গোষ্ঠী থেকে প্রায় 100 কর্মী ছাঁটাই করেছে, যার মধ্যে রয়েছে অ্যাপল বুকস অ্যাপ এবং অ্যাপল বুকস্টোর দল। পূর্বে, কোম্পানিটি তার বিশেষ প্রকল্প গ্রুপ থেকে 600 জন কর্মচারীকে ছাঁটাই করে।

7. ডেল টেকনোলজিস: এই কোম্পানিটি প্রায় 12,500 কর্মী ছাঁটাই করেছে। যদিও, সংস্থাটির বিকাশের বিষয়টি নিশ্চিত কোনও খবর দেয়নি। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading