buzywithinfoBuzy With Info
Everything About Business
Amazon

অ্যামাজন ইন্ডিয়ার ২,৮০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা; যা দেবে কর্মীদের সুরক্ষা ও সুবিধা বৃদ্ধিতেও গুরুত্ব

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতে ই-কমার্স প্রতিযোগিতা আরও তীব্র হতে চলেছে, এবার বড় ঘোষণা করল অ্যামাজন ইন্ডিয়া। সংস্থাটি জানিয়েছে যে, তারা প্রায় ২,৮০০ কোটি টাকা বিনিয়োগ করবে নিজেদের অপারেশন আরও শক্তিশালী করতে এবং বিশেষ করে দ্রুত ডেলিভারি পরিষেবা। অর্থাৎ কুইক কমার্স সেগমেন্টে জোর দিতেই অ্যামাজন ইন্ডিয়ার এই পরিকল্পনা। এই বিনিয়োগের মূল লক্ষ্য হল গ্রাহকদের কাছে পণ্য আরও দ্রুত পৌঁছে দেওয়া। বর্তমানে বাজারে মিনিটের মধ্যে ডেলিভারি পরিষেবার চাহিদা দ্রুত বাড়ছে।

10

সেই কারণেই অ্যামাজন তাদের অ্যামাজন নাও (Amazon Now) পরিষেবাকে আরও বড় পরিসরে নিতে যেতে চায়, যাতে শহর ও শহরতলির গ্রাহকরা খুব অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় জিনিস হাতে পেয়ে যান, সংস্থার পরিকল্পনা অনুযায়ী, এই বিপুল অর্থ ব্যয় করা হবে নতুন ফুল ফলমেন্ট সেন্টার, সোর্টেশন হাব এবং লাস্ট-মাইল ডেলিভারি নেটওয়ার্ক তৈরি ও উন্নয়নে। এর ফলে শুধু বড় শহর নয় Tier-2 এবং Tier-3 শহরেও পরিষেবা আরও দ্রুত কার্যকর হবে। এছাড়া অ্যামাজন (Amazon) আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়তে চলেছে। 

শুধু ব্যবসা সম্প্রসারণই নয়, এই বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে কর্মীদের জন্য। ডেলিভারি পার্টনার এবং কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা, বীমা, এবং কাজের পরিবেশ উন্নত করার ওপর বিশেষ জোর দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা। বিশেষজ্ঞদের মতে, ভারতের কুইক কমার্স বাজার ইতিমধ্যেই দ্রুত বাড়ছে এবং সেখানে Blinkit, Zepto, Instamart-এর মতো সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা তীব্র। এই পরিস্থিতিতে অ্যামাজনের এই পদক্ষেপ বাজারে প্রতিযোগিতা আরও বাড়াবে এবং গ্রাহকদের জন্য সুবিধা বৃদ্ধি করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading