Article By – সুনন্দা সেন

ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI আগামীকালে ৩২,০০০ কোটি টাকার সরকারি সিকিউরিটিজ বা বন্ড নিলামে তুলতে চলেছে। এই নিলাম সরকারের ধার নেওয়ার একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ, যার মাধ্যমে সরকার তার বিভিন্ন ব্যয় মেটানোর জন্য বাজার থেকে অর্থ সংগ্রহ করে। এই নিলাম বিভিন্ন মেয়াদের অর্থাৎ স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি সরকারি থাকবে। সাধারণত ব্যাংক, বিমা সংস্থা, মিউচ্যুয়াল ফান্ড এবং অন্যান্য বড় আর্থিক প্রতিষ্ঠান এই নিলামে অংশগ্রহণ করে।
বাজারের দৃষ্টিকোন থেকে এই নিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে বন্ড ইয়িল্ড বা সুদের হারের দিক নির্ধারিত হয়। যদি নিলামে বিনিয়োগকারীদের চাহিদা বেশি থাকে, তাহলে ইয়িল্ড কমতে পারে। যা বাজারের জন্য ইতিবাচক সংকেত হিসেবে ধরা হয়। অন্যদিকে যদি চাহিদা কম থাকে, তাহলে সরকারকে বেশি সুদ দিতে হতে পারে এবং ইয়িল্ড (Yield) বেড়ে যেতে পারে, যা শেয়ার বাজারে চাপ সৃষ্টি করতে পারে। আর এটি দেশের আর্থিক বাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবেও কাজ করবে।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতে এই নিলাম আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে সুদের হার, মুদ্রাস্ফীতি এবং বিদেশী বিনিয়োগের প্রবাহ এখন বন্ড মার্কেটকে প্রভাবিত করছে। বিশেষ করে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আচরণ এই নিলামের ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি এই নিলাম সফলভাবে সম্পন্ন হয় এবং ভালো চাহিদা দেখা যায় তাহলে বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে। আর এটি ব্যাংকিং ও আর্থিক খাতের পাশাপাশি পুরো শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।




