buzywithinfoBuzy With Info
Everything About Business
Copper

আমেরিকা তামার উপর ৫০% শুল্ক আরোপের ঘোষণা করেছে; কেন ভারতের উপর এর প্রভাব থাকবে সীমিত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১ আগস্ট, ২০২৫ থেকে সেমি-ফিনিসড তামা এবং তামা ভিত্তিক পণ্য আমদানির উপর ৫০% উচ্চ শুল্কের ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। তবে এই পদক্ষেপের ফলে এই খাত থেকে আমেরিকায় ভারতীয় পণ্য রপ্তানির উপর সীমিত প্রভাব পড়বে। ৩০ জুলাই হোয়াইট হাউসের এক নির্বাহী আদেশে বলা হয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রে এমন পরিমানে তামা এবং এমন পরিস্থিতিতে এই বিভাগের পণ্য আমদানি করা হচ্ছে, যা US-এর জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার থ্রেট দেয়। আর নতুন শুল্ক ৩১ জুলাই রাত ১২টার পর থেকে ব্যবহার করার জন্য প্রবেশ করানো বা গুদাম থেকে প্রত্যাহার করা পণ্যের ক্ষেত্রেও কার্যকর হবে।

10

ভারত ২০২৪-২৫ অর্থবছরে ৩৬০ মিলিয়ন ডলার মূল্যের তামা ভিত্তিক পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। যার মধ্যে রয়েছে প্লেট, টিউব এবং অন্যান্য সেমি-ফিনিসড তামার প্রোডাক্ট। যা ৫০% শুল্ক আরোপের পর ব্যয় বহুল হবে। আর এই শুল্ক আরোপ জাপান সহ EU-এর মতো দেশগুলির জন্য প্রযোজ্য হওয়ায় বিশ্বব্যাপী সরবরাহকারীদের মধ্যে সমান সুযোগ তৈরি করবে। আর অন্যান্য দেশের তুলনায় ভারতের কোনও নির্দিষ্ট অসসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ এই বিভাগের বাণিজ্যে ভারতের উপর প্রভাবও কম। কারণ ভারত তামার নিট আমদানিকারক। গত অর্থবছরে ভারত মোট ১৪,৪৫ বিলিয়ন ডলার মূল্যে তামা এবং তামাভিত্তিক পণ্য US থেকে আমদানি করেছিল। যা তাদের রপ্তানির থেকে অনেক বেশি। 
এছাড়া ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৮৮ মিলিয়ন ডলারের তামা স্ক্র্যাপও আমদানি করেছিল। যা এখন দ্বিপাক্ষিক তামার প্রবাহ ব্যহত হওয়ার কারণে কম কার্যকর হতে পারে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের লক্ষ্য বিদেশী তামার উপর নির্ভরতা হ্রাস করা। ওয়াশিংটনের মতে যা প্রতিরক্ষা (defence), ক্লিন এনার্জি এবং অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ দেশীয় খাতের জন্য ঝুঁকি তৈরি করে। তামা হল বৈদ্যুতিক যানবাহন বা EV, পাওয়ার গ্রিড ,সেমিকন্ডাক্টর এবং প্রতিরক্ষা ইলেকট্রনিক্সের জন্য একটি মৌলিক বা রো – মেটিরিয়াল। আর এর প্রধান সরবরাহকারী চিলি, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading