buzywithinfoBuzy With Info
Everything About Business
Dollar

ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে একদিনে ২০৮ বিলিয়ন ডলার হারালেন বিলিয়নেয়াররা; তবে ওয়ারেন বাফেট ছিলেন অনন্য

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণা বিশ্ববাজারর ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ওয়াল স্ট্রিটে ২.৫ ট্রিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়েছে। ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ক সহ অনেক বিলিয়নেয়ারদের সম্পদ সম্মিলিত ভাবে ২০৮ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। যা কোভিড মহামারির পর একদিনের সবচেয়ে বড় এবং ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেস্কের মতে ১৩ বছরের মধ্যে চতুর্থ বৃহত্তম পতন। তবে ট্রাম্প এই পতন অস্বীকার করে জানিয়েছেন যে মার্কিন অর্থনীতি আগের চেয়েও আরও শক্তিশালী, বৃহত্তর, উন্নত এবং স্থিতিস্থাপক হয়ে উঠবে। আর শেয়ার মার্কেটগুলি আরও সমৃদ্ধ হবে।

July 18 New in article ads By Sir

মার্কেটের এই বড় পতনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মেটার CEO মার্ক জুকারবার্গ এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ফেসবুক CEO মেটার শেয়ার ৯% কমে যাওয়ায় ১৭.৯ বিলিয়ন ডলার হারিয়েছেন, ১৮৯ বিলিয়ন ডলারের নেট সম্পত্তি থেকে। আবার অ্যামাজনের শেয়ারও ৯% কমে যাওয়া জেফ বেজোসের ১৫.৯ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার কোম্পানির শেয়ার মূল্য সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। এখন তার থেকে ২৫%-এরও বেশি হ্রাস পেয়েছে। ইলন মাস্কের মোট সম্পদের পরিমান ১১ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। যার ফলে তার বছরব্যাপী লোকসানের পরিমাণ ১১০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ট্রাম্পের ইউরোপীয় ইউনিয়ন থেকে সমস্ত আমদানিতে ২০% শুল্ক আরোপে কর্নাড আর্নল্টের মোট সম্পদের পরিমাণ থেকে ৬ বিলিয়ন ডলার কমেছে। মার্কেট ক্রেসের ফলে বেশিরভাগ বিলিয়নেয়ারকে ক্ষতিগ্রস্ত হলেও ওয়ারেন বাফেট এই ঝড়ের থেকে নিজেকে মুক্ত পেরেছেন। ব্লুমবার্গ বিলিয়েনার্স ইনডেক্স অনুসারে, বাফেট ২.৫৭ বিলিয়ন ডলার হারিয়েছেন। কিন্তু এখনও স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কারণ বছরব্যাপী ওয়ারেন বাফেটের এখনও মুনাফার পরিমান ২৩.৪ বিলিয়ন ডলার।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading