buzywithinfoBuzy With Info
Everything About Business
trade

শেষ পাঁচ মাসে হ্রাস পেয়েছে আমেরিকায় পণ্য রপ্তানির পরিমাণ! কোন কোন সেক্টরের অবস্থা কেমন? 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র শুল্ক বৃদ্ধি ভারতের উপর আরোপ হওয়ায় US-এ রপ্তানির উপরও পড়েছে। GTRI সম্প্রতি এক নোটে জানিয়েছে, ২০২৫ সালের মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রপ্তানি ৩৭.৫% কমেছে। আর রপ্তানি মূল্য ৮.৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে কমে ৫.৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা নিকট কিছু বছরের মধ্যে স্বল্পমেয়াদী উচ্চ পতন। GTRI বিশ্লেষণে ২ এপ্রিল থেকে আরোপিত মার্কিন শুল্কের তাৎক্ষণিক প্রভাব মূল্যায়ন করেছে। যেখানে উল্লেখ রয়েছে যে এই শুল্ক ১০% থেকে শুরু হয়। তারপর ৭ আগস্টে তা ২৫%-এ উন্নীত হয় এবং আগস্ট মাসের শেষের দিকে ভারতের জন্য শুল্ক বাড়তে বাড়তে ৫০%-এ পৌঁছেছে।

11

GTRI-এর বিশ্লেষণে দেখা গেছে, ভারতের মোট রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ শুল্কমুক্ত পণ্যের আমদানি সবচেয়ে বেশি সংকোচিত হয়েছে। যা মে মাসে ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৪৭% কমে সেপ্টেম্বরে ১.৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর সেই তালিকায় যে সকল সেক্টর ছিল তার নাম এবং রপ্তানি হ্রাসের পরিমাণ হল –

  1. ২০২৫ সালের এই পর্যন্ত স্মার্টফোন রপ্তানি ১৯৭% বৃদ্ধি পেলেও মে মাসে ২.২৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৬২৮.৩ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। 
  1. ফার্মা প্রোডাক্ট (ওষুধ পণ্য) রপ্তানি ১৫.৭% কমেছে। আর তা ৭৪৫.৬ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৬২৮.৩ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
  1. ইন্ডাস্ট্রিয়াল মেটাল এবং অটো পার্টসের জন্য অভিন্ন শুল্ক আরোপে রপ্তানি ১৬.৭% হ্রাস পেয়েছে। আর অ্যালুমিনিয়াম ৩৭%, তামা ২৫%, অটো পার্টস ১২% এবং লোহা ও ইস্পাত ৮% হ্রাস পেয়েছে। 
  1. জেম অ্যান্ড জুয়েলারি রপ্তানি ৫৯.৫% কমেছে। মূল্যের দিক থেকে ৫০০.২ মিলিয়ন মার্কিন ডলার থেকে কমে ২০২.৮ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছ। 
  1. সোলার প্যানেলের রপ্তানি ৬০.৮% কমে ২০২.৬ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৭৯.৪ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। 
  2. টেক্সটাইল, রাসায়নিক, কৃষিখাদ্য এবং যন্ত্রপাতির মতো শ্রম নিবিড় (Labour – intensive) খাতগুলির রপ্তানি ৩৩% হ্রাস পেয়েছে। মে মাসের ৪.৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে কমে সেপ্টেম্বরে ৩.২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading