Article By – সুনন্দা সেন

ডিক্সন টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর অতুল লাল গত সপ্তাহেই জানিয়েছিলেন যে, কোম্পানিটি এটির একটি গুরুত্বপূর্ণ গ্রাহকের জন্য উৎপাদন ক্ষমতা ৫০% বৃদ্ধি করছে। আর জানা যাচ্ছে যে উৎপাদিত পণ্যের একটি বড় অংশ মূলত আন্তর্জাতিক স্তরে বাণিজ্যকে ঘিরে বাড়তে থাকা অনিশ্চয়তার মধ্যে উত্তর আমেরিকায় রপ্তানি করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন ডিক্সনের এই গুরুত্বপূর্ণ গ্রাহক হচ্ছে মোটোরওলা। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে মোবাইল ফোন রফতানি করে থাকে। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্র্যান্ডটির বিষয়ে উল্লেখ করা হচ্ছে সেটি সম্ভবত গুগল পিক্সল। আবার গত মাসেই একটি সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছিল যে, গুগল ভারত থেকে হ্যান্ডসেট রপ্তানির করার বিষয়ে চিন্তাভাবনা করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে শুল্ক সংক্রান্ত ঘোষণার কারণে বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারণ ভারত সহ একাধিক দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে, ভারতের উপর এই শুল্কের কারণে তৈরি হওয়া পরিস্থিতির সেইভাবে বড়সড় নেতিবাচক প্রভাব ফেলেনি। শীর্ষস্থানীয় ভারতীয় কোম্পানিগুলির উচ্চপদস্থ আধিকারিকরা বিশেষজ্ঞদের জানিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া শুল্ক সংক্রান্ত জটিল পরিস্থিতির মধ্যে এগুলির ব্যবসা বর্তমানেও একটি প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে।
আর কোম্পানির তালিকায় ছিলো ডিস্কন টেকনোলজিস, টাটা কনজিউমার প্রোডাক্টস, ব্লু স্টার, হ্যাভেলস এবং অরবিন্দের মতো একাধিক সংস্থা। এছাড়াও তাদের মধ্যে বেশিরভাগই বর্তমানে তাদের মার্কিন অংশীদারদের মধ্যে উচ্চতর ব্যবসার আগ্রহ লক্ষ্য করছে। বর্তমানে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হচ্ছে। এই বিষয় কোম্পানিগুলির শীর্ষস্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে আলোচনার মধ্যে থাকা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, ব্যবসাকে আগামীতে আরও গতিশীল করে তুলবে।




