buzywithinfoBuzy With Info
Everything About Business
Foxconn

ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আইফোন উৎপাদন আরও বৃদ্ধি করার পরিকল্পনা করছে ফক্সকন! সেই উদ্দেশ্যেই করতে চলেছে ২.২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের বাণিজ্যিক সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে। সেই কারণে ফক্সকন চীনের বাইরে উৎপাদন বৃদ্ধির উপর বিশেষ জোর দিচ্ছে। আর আইফোন প্রস্তুত করার ক্ষেত্রে চীনের একটি দুর্দান্ত বিকল্প হিসাবে উঠে এসেছে ভারত। ইতিমধ্যে তীব্রতার সাথে ভারতে বিপুল পরিমাণে আইফোন উৎপাদন করছে টাটা ও ফক্সকন। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে, ভারতে আইফোন উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে আইনফোন প্রস্তুত কারোর কোম্পানিটি পুনরায় মোটা অংকের টাকা বিনিয়োগ করতে চলেছে। আনুমানিক বিনিয়োগের পরিমাণ ২.২ বিলিয়ন মার্কিন ডলার। 

10

তাইওয়ানের ইলেকট্রনিক্স সেক্টরের এই জায়েন্ট সংস্থাটির মূল নাম Hon Hai Precision Industry Co. । এই কোম্পানিটিই বিশ্বব্যাপী ফক্সকন নামে পরিচিতি। আর এই তাইওয়ানের কোম্পানি, দেশের অভ্যন্তরে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে আইফোন উৎপাদন করছে সংস্থাটি। তবে এবার কেবল ভারতে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও খুব শীঘ্রই কোম্পানিটির পক্ষ থেকে মোটা অংকের বিনিয়োগ করা হতে পারে। মোট ২.২ বিলিয়ন ডলারের অর্থ বিনিয়োগের অনুমোদন পেয়েছে ফক্সকন, সেটির একটি বড় অংশ দেশে আসতে চলেছে।
সম্প্রতি কোম্পানিটির তরফ থেকে জানানো হয়েছে যে ভারতে আইফোন উৎপাদন বাড়াতে কোম্পানির পক্ষ থেকে ১.৪৯ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। আইফোনের উপাদান উৎপাদন করার লক্ষ্যে ভারতে একটি নতুন উৎপাদনকেন্দ্র স্থাপনের জন্য এই মূলধন ব্যবহার করা হতে চলেছে। অর্থাৎ আইফোন উৎপাদক ফক্সকন ভারতে একটি নতুন এবং বৃহৎ আইফোনের উৎপাদনকেন্দ্র তৈরির পরিকল্পনা করছে। এর ফলস্বরূপ আগামী কয়েক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশিরভাগ আইফোন ভারত থেকে সরবরাহ করা হতে চলেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading