buzywithinfoBuzy With Info
Everything About Business
trade

ভারত ও দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক সম্পর্কের নতুন দিশা; বাণিজ্য বাড়াতে বড় উদ্যোগ দুই দেশের

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশের রাজধানী থেকে বড় কূটনৈতিক খবর এলো প্রকাশ্যে। দক্ষিণ (সাউথ) কোরিয়ার প্রেসিডেন্ড Lee Jae Myung ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। এই বৈঠকের মূল লক্ষ্য দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং বাণিজ্য বাড়ানোর জন্য নতুন দিক নির্ধারণ। সূত্র অনুযায়ী, ভারত ও সাউথ কোরিয়া বর্তমানে প্রায় ২৫ থেকে ২৬ বিলিয়ন ডলারের বাণিজ্য করে। তবে আগামী কয়েক বছরের মধ্যে এই পরিমাণ বাড়িয়ে প্রায় দ্বিগুণ (৫০ বিলিয়ন ডলারে) করার লক্ষ্য নিতে প্রস্তুত দুই দেশ। 

9

দুই দেশই মনে করছে, বর্তমানে বিশ্ব পরিস্থিতিতে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব অত্যন্ত জরুরি। আর এই বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যথা – উন্নত প্রযুক্তি, AI, প্রতিরক্ষা সহযোগিতা, জাহাজ নির্মান ইন্ডাস্ট্রি এবং বিনিয়োগ। স্যামসাং (Samsung), হুন্ডাই মটর কোম্পানি এবং LG কর্পোরেশনের মতো দক্ষিণ কোরিয়ার বড় বড় কোম্পানিগুলি ভারতে তাদের ব্যবসা আরও বাড়াতে আগ্রহ দেখাচ্ছে। সাথে হরমুজ প্রণালীকে নিয়ে উত্তেজনা বাড়ার সময় ভারত ও সাউথ কোরিয়অ একসঙ্গে কাজ করে সমুদ্রপথ নিরাপদ রাখার বিষয়ে জোর দিচ্ছে। 

তবে এই সম্পর্কের কিছু চ্যালেঞ্জও রয়েছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি রয়েছে, অর্থাৎ ভারত বেশি আমদানি করছে। তাই ভবিষ্যতে এই ভারসাম্য বজায় রাখার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক শুধু বাণিজ্য বাড়ানোর জন্য নয়, বরং Indo-Pacific অঞ্চলে দুই দেশের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার জন্যও গুরুত্বপূর্ণ। তবে, Lee Jae-myung এবং Narendra Modi-র এই বৈঠক আগামী দিনে ভারত–দক্ষিণ কোরিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading