buzywithinfoBuzy With Info
Everything About Business
Crude Oil

LPG বুকিং কমে ৭৭ লক্ষে! তবে ফুজাইরাহ বন্দর থেকে নিরাপদে রওনা দিল ভারতীয় তেলবাহী জাহাজ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মধ্যপ্রাচ্যে উত্তেজনার বা বলা চলে ইরানের সাথে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লড়াইয়ের প্রভাব পড়ছে ভারতের জ্বালানি বাজারেও। একদিকে দেশে LPG বুকিং কমে দাঁড়িয়েছে প্রায় ৭৭ লক্ষে। অবশ্য অন্যদিকে আশঙ্কার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে নিরাপদে রওনা দিয়েছে একটি ভারতীয় ক্রুড অয়েল ট্যাঙ্কার। পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার ও তেল সংস্থাগুলি।

July 18 New in article ads By Sir 1

জ্বালানি খাতে সাম্প্রতিক অস্থিরতার মধ্যে ভারতে এলপিজি বা রান্নার গ্যাসের বুকিংয়ে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। শিল্প সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিনের LPG বুকিং এখন নেমে এসেছে প্রায় ৭৭ লক্ষে, যা স্বাভাবিক সময়ের তুলনায় কম। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি বা ফুয়েলের দামে ওঠানামা, সরবরাহের অনিশ্চয়তা এবং পরিবহন ব্যয়ের বৃদ্ধি—এই কয়েকটি কারণ মিলেই LPG বাজারে এই প্রভাব পড়ছে। এরই মধ্যে স্বস্তির খবর এসেছে মধ্যপ্রাচ্য থেকে। 

জানা যাচ্ছে যে, সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ তেলবন্দর Port of Fujairah থেকে একটি ভারতীয় ক্রুড অয়েল ট্যাঙ্কার নিরাপদে রওনা দিয়েছে। এই জাহাজটি ভারতের উদ্দেশ্যে কাঁচা তেল নিয়ে যাত্রা শুরু করেছে বলে জানা গেছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলের জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তাই এই যাত্রা নিরাপদে শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। 
বিশ্বের অন্যতম বড় তেল সংরক্ষণ ও ট্রানজিট হাব হল Port of Fujairah। মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার বিভিন্ন দেশে তেল সরবরাহের ক্ষেত্রে এই বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত তার মোট কাঁচা বা অপরিশোধিত তেলের একটি বড় অংশ আমদানি করে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে। ফলে ওই অঞ্চলে যেকোনো ধরনের সংঘাত বা নিরাপত্তা ঝুঁকি ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading