buzywithinfoBuzy With Info
Everything About Business
Crude oil

রাশিয়ার তেলের সরবরাহ কমতেই কৌশল বদল ভারতের! বিশ্ববাজারে বিকল্প ক্রডের সন্ধানে দেশীয় রিফাইনারিগুলি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল রপ্তানি ব্যহত হওয়ায় ভারতীয় রিফাইনারিগুলি রাশিয়া ক্রডের উপর নির্ভরতা কিছুটা কমিয়েছে, পাশাপাশি বিকল্প উৎস থেকে তেল কেনার চেষ্টা শুরু করেছে। পশ্চিম আফ্রিকা, আমেরিকা এবং পারস্য উপসাগরীয় দেশগুলির (Persian Gulf Countries) দিকে নজর বাড়াচ্ছে তারা। কারণ রাশিয়া গত কয়েক বছর ধরে ভারতের প্রধান ও অন্যতম, সস্তা ক্রড সরবরাহকারী। তবে বর্তমান পরিস্থিতিতে ব্যহত হচ্ছে সরবরাহ এবং কমছে রিফাইনারিগুলি মজুত, তাই বিকল্প অনুসন্ধান স্বাভাবিক। সাথে এই পরিস্থিতি কখনও বলছে না যে, রাশিয়ার তেলের উপর ভারতের নির্ভরতা এখনই শেষ হচ্ছে না। 

July 18 New in article ads By Sir 1

চলতি বছরের জুন ও জুলাইয়ে রাশিয়া থেকে ভারতের আমদানি দৈনিক প্রায় ১.৭-২.৮ মিলিয়ন ব্যারেল পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আগস্টে তা কমে যায় প্রায় ২ মিলিয়ন ব্যারেল প্রতিদিন হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আর এর অন্যতম কারণ, ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার রিফাইনারি ও কৃষ্ণসাগরীয় বন্দরগুলির কার্যক্রম ব্যহত হয়েছে। আর গত চার সপ্তাহে রাশিয়ার সমুদ্রপথে বিদেশে ক্রড পাঠানোর পরিমাণও জুলাই মাসের দৈনিক ৪ মিলিয়ন ব্যারেলের বেশি থেকে কমে প্রায় ৩.৫ মিলিয়ন ব্যারেলে নেমেছে। 

এই পরিস্থিতিতে ভারতের বৃহত্তম রিফাইনার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা IOC আমেরিকা পর্যন্ত দূরের সরবরাহকারীদের কাছ থেকে ক্রুড নেওয়ার জন্য টেন্ডার করেছে। একই সঙ্গে পারস্য উপসাগরীয় উৎস থেকেও সরবরাহের চেষ্টা চলছে। এছাড়া HPCL এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোক্যামিকাল লিমিটেড ও সম্প্রতি রাশিয়া তেলের বাইরে গিয়ে নতুন ক্রড কিনেছে। তবে ভারতের জন্য সমস্যা শুধু রাশিয়ার সরবরাহ কমে যাওয়া নয়। একই তেলের জন্য এখন চীনের সঙ্গে প্রতিযোগিতাও বাড়ছে। বিশেষ করে রাশিয়ার সস্তা ক্রুডের বাজারে চীনের চাহিদা বাড়ায় ভারতীয় রিফাইনারদের জন্য সহজলভ্য কার্গোর সংখ্যা কমছে। 

আর রিফাইনারিগুলি এই তৎপরতা এমন সময়ে লক্ষ্য করা যাচ্ছে, যখন ভারতের জ্বালানি চাহিদা (Fuel demand) বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন রিফাইনারির রক্ষণাবেক্ষণ বেশ হয়ে উৎপাদন বাড়তে পারে। যার ফলে পর্যাপ্ত ক্রুড নিশ্চিত করা এখন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া যুদ্ধ, হামলা, সরবরাহের অনিশ্চয়তা এবং চীনের বাড়তি চাহিদার কারণে ভারতীয় রিফাইনারিগুলি যে একাধিক উৎস থেকে তেল সংগ্রহের কৌশল আরও জোরদার করছে, আর এই ঘটনাই তার স্পষ্ট ইঙ্গিত।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading