buzywithinfoBuzy With Info
Everything About Business
trade

পরবর্তী দফার বাণিজ্য চুক্তি আলোচনার জন্য মার্কিন দল আগস্ট মাসে ভারত সফর করবে বলে জানা যাচ্ছে, অফিসিয়াল রিপোর্ট আর কী কী বলছে? 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সম্প্রতি একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারত ও আমেরিকা তাদের প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য আগস্টের দ্বিতীয়ার্ধে পরবর্তী দফা আলোচনা করতে চলেছে। ভারতের প্রধান আলোচক এবং বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে উভয় পক্ষ গত সপ্তাহে ওয়াশিংটনে পঞ্চম দফার আলোচনা শেষ করেছে। এরপর জানিয়েছে যে পরবর্তী দফা আলোচনার জন্য মার্কিন দল আগস্টের দ্বিতীয়ার্ধে ভারত সফর করবে। তবে এই সফর সফল হবে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞ মহল।

8 3

উভয় পক্ষই ১ আগস্টের আগে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে। বিশেষ ট্রাম্প প্রশাসন কর্তৃক আরোপিত পারস্পরিক শুল্কের স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগে। চলতি বছরের ২রা এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ বেশ কয়েকটি দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। এই শুল্ক বাস্তবায়ন প্রাথমিকভাবে ৯ জুলাই পর্যন্ত ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছিল এবং পরে আলোচনা অব্যাহত থাকায় ১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। তাই ট্রাম্প ফিলিপাইন, ব্রুনাই, মলদোভা, আলজেরিয়া, লিবিয়া, ইরাক এবং শ্রীলঙ্কা সহ ছোট বাণিজ্যিক অংশীদারদের কাছে শুল্ক বিজ্ঞপ্তি পত্র ইতিমধ্যে পাঠিয়েছে।

কৃষি ও দুগ্ধজাত পণ্যের উপর শুল্ক ছাড়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দাবির প্রতি ভারত তার অবস্থান কঠোর করেছে। তবে নতুন দিল্লি এখনও পর্যন্ত দুগ্ধ খাতে কোনও বাণিজ্য অংশীদারকে শুল্ক ছাড় দেয়নি এবং কিছু কৃষক সংগঠন সরকারকে বাণিজ্য চুক্তিতে কৃষিকে অন্তর্ভুক্ত না করার জন্য অনুরোধ করেছে। এদিকে ভারত ট্রাম্পের অধীনে আরোপিত অতিরিক্ত ২৬% শুল্ক প্রত্যাহারের পাশাপাশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম (৫০%) এবং অটো সেক্টরের (২৫%) উপর শুল্ক শিথিল করার দাবি জানাচ্ছে। তারা বস্ত্র, রত্ন ও অলংকার, চামড়াজাত পণ্য, পোশাক, প্লাস্টিক, রাসায়নিক, চিংড়ি, তৈলবীজ, আঙ্গুর এবং কলা সহ শ্রম-নিবিড় খাতের জন্য শুল্ক ছাড়ও চাইছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading