buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

রকেটের গতিতে ছুটছে পাকিস্তানের শেয়ার বাজার! হটাৎ কী এমন হল জিন্নার দেশে?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

পাকিস্তানের শেয়ারবাজার এই সময়ে ঊর্ধ্বমুখী। ভারতের শেয়ার বাজার যখন দরপতনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন প্রতিবেশী দেশের বাজার রকেট হয়ে গিয়েছে। পাকিস্তানের প্রধান স্টক এক্সচেঞ্জ (করাচি 100 ইনডেক্স) এক লাখের কাছাকাছি উত্থান ইতিমধ্যেই দেখেছে। বর্তমানে এটি 98,972 -এ রয়েছে। একই সময়ে, আমাদের শেয়ার বাজারের প্রধান সূচক, BSE সেনসেক্স, মাত্র 78 হাজারের উপরে রয়েছে।

8 3

শুক্রবার বেড়েছে ভারতীয় শেয়ারবাজার। সেনসেক্স 1100 পয়েন্টেরও বেশি বেড়েছে, কিন্তু এক দিন আগে তীব্র পতন হয়েছিল। তবে ভারতীয় শেয়ারবাজার দীর্ঘদিন ধরে পতনের মধ্য দিয়ে যাচ্ছে। গত দুই মাসে সেনসেক্স প্রায় 9 শতাংশ কমেছে। পতনের সবচেয়ে বড় কারণ বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ প্রত্যাহার।

একদিকে পাকিস্তানের ঋণ ক্রমাগত বাড়ছে, অন্যদিকে এদেশের আকাশচুম্বী শেয়ারবাজার বিস্ময়কর অবস্থা। পাকিস্তান প্রতি পাঁচ বছরে তার ঋণ দ্বিগুণ করে ফ্যালে, দেশেই বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে ভুগছে, একই সঙ্গে কম বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং মন্থর বা শূন্য প্রবৃদ্ধি এবং উচ্চ মুদ্রাস্ফীতিতে নাজেহাল এই দেশ।

তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। মুদ্রাস্ফীতি, যা 2023 সালের মে মাসে 38 শতাংশে পৌঁছেছিল, অক্টোবর 2024-এ 7.2 শতাংশে নেমে এসেছে। বস্ত্র, চামড়াজাত পণ্য ও কেমিক্যালের রপ্তানি বাড়ছে। করাচি 100 সূচক গত এক বছরে 66 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি S&P 500 এবং FTSE 100 এর মত প্রধান বৈশ্বিক সূচকগুলিকে ছাড়িয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এক বছরে ভারতের শেয়ারবাজারকেও পিছিয়ে দিয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading