buzywithinfoBuzy With Info
Everything About Business
Gates foundation

জনকল্যাণে নিজের অবশিষ্ট সম্পত্তির ৯৯% দানের ঘোষণা মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের! এই বিষয় জানুন বিস্তারিত 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিলিয়নের বিল গেটস, নামটির সঙ্গে পরিচিত নন, এমন মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম। মাইক্রোসফটের এই সহ প্রতিষ্ঠাতা নিজের কর্মজীবনে বিপুল সাফল্যের সম্মুখীন হয়েছে। বিশেষ করে শেয়ার বাজারে তার সাফল্যের কাহিনী চির স্মরণীয়। এই মুহূর্তেও বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে একজন তিনি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইন্ডেক্সের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন বিল গেটস। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলারের থেকেও বেশি। সম্প্রতি নিজের এই বিপুল সম্পত্তির ভবিষ্যৎ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। 

9

একটি সংবাদমাধ্যমের দ্বারা উল্লেখিত প্রতিবেদন অনুসারে সম্প্রতি Bill Gates ঘোষণা করেছেন যে, তিনি জনকল্যাণের জন্য নিজের সম্পদ দান করবেন। গেটস তাঁর অবশিষ্ট সম্পত্তির ৯৯% গেটস ফাউন্ডেশন (Gates Foundation) –এ দান করবেন। এটি মূলত বিল গেটসের পক্ষ থেকে তৈরি করা একটি চ্যারিটেবল ফাউন্ডেশন যা জনকল্যানের উদ্দেশ্যে কাজ করে। এই চ্যারিটেবেল ফাউন্ডেশনটিতেই নিজের অবশিষ্ট সম্পত্তির ৯৯% প্রদান করবেন তিনি। একইসঙ্গে গেটস ফাউন্ডেশন বন্ধের সময়কালেরর বিষয়েও ঘোষণা করা হয়েছে। বিল গেটসের এই চ্যারিটেবল ফাউন্ডেশনটি ২০৪৫ সালে বন্ধ হয়ে যাবে।
মার্কিন ব্যবসায়ীর এই প্রতিশ্রুতিটি ইতিহাসের বৃহত্তম জনহিতকর প্রতিশ্রুতিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। বিল গেটসের পক্ষ থেকে করা অনুদানের ঘোষণাটি জন ডি রকফেলার এবং অ্যান্ড্রু কার্নেগির মতো শিল্পপতিদের মুদ্রাস্ফীতির সঙ্গে সম্পর্কিত অনুদানকেও ছাড়িয়ে গিয়েছে। বাজারের ওঠানামার উপর ভিত্তি করে কেবলমাত্র ওয়ারেন বাফেটের ১৬০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ প্রদান করার পরিকল্পনাই শেষ পর্যন্ত একমাত্র বিল গেটসের অনুদানের থেকেও বেশি হতে পারে। ওয়ারেন বাফেট নিজের এই পরিকল্পনাকে বাস্তবায়িত করলে সেই ক্ষেত্রে প্রদত্ত অনুদানের পরিমাণ বিল গেটসের থেকেও অনেক বেশি হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading