buzywithinfoBuzy With Info
Everything About Business
GDP Ranking

GDP হার অনুযায়ী শীর্ষ ১০টি দেশের তালিকা রইলো ২০২৫ সালের জন্য! এখানে ভারতের রাংকিং কত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

পারচেসিং পাওয়ার প্রাওরিটি বা PPP হল এমন একটি পদ্ধতি সমস্ত পণ্যগুলির জন্য অর্থনীতির মধ্যে দেশীয় মুদ্রার ক্রয় ক্ষমতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। PPP-এর ভিত্তিতে GDP-হার অনুমান অনুযায়ী ২০২৫ সালের জন্য যে তালিকা প্রকাশ পায় তাতে প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানে উঠে এসেছে চীন। আর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ভারত। IMF-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের সর্বশেষ অক্টোবর সংস্করণ অনুসারে ২০২৫ সালে GDP-এর দিক থেকে শীর্ষ ১০টি দেশ হবে:-

  1. চীন:  ২০২৫ সালের জন্য সর্বোচ্চ GDP সহ তালিকার শীর্ষে রয়েছে চীন। IMF-এর সর্বশেষ অনুমান অনুসারে ২০২৫ সালে চীনের GDP হবে ৩৯,৪৩৮ বিলিয়ন ডলার। যা হবে ইউনাইটেডের GDP-এর প্রায় ১.৩ গুণ।
  1. মার্কিন যুক্তরাষ্ট্র বা US:  তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের জন্য বিশ্বের বৃহত্তম অর্থনেতিতে GDP অনুসারে শীর্ষস্থানে থাকতে নাও পারে দেশটি। IMF-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুসারে ২০২৫ সালে চীনের GDP হবে ৩০,৩৩৭ বিলিয়ন ডলার। 
  1. ভারত বা ইন্ডিয়া:  বহু বছর ধরে GDP রেঙ্কিংয়ে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। IMF অনুমান নির্দেশ করে যে ২০২৫ সালে ভারতের GDP হবে ১৭,৩৬৫ বিলিয়ন ডলার। 
8 3
  1. রাশিয়া:  IMF-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের সর্বশেষ অক্টোবরের সংস্করণ অনুসারে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। ২০২৫ সালে দেশটির আনুমানিক GDP হবে ৭,১৩০ বিলিয়ন ডলার। 
  1. জাপান:  ২০২৫ সালের জন্য GDP (PPP)- এর তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নেবে জাপান। IMF-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুসারে আগামী বছর দেশটির আনুমানিক GDP হবে ৬,৭৬৮ বিলিয়ন ডলার। 
  1. জার্মানি:  অর্থনীতির আউটলুক অনুসারে GDP (PPP)- এর তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে জার্মানি। IMF-এর অনুমান অনুসারে ২০২৫ সালে দেশটির GDP হবে ৬,১৭৫ বিলিয়ন ডলার।
  1. ইন্দোনেশিয়া:  ২০২৫ সালের মধ্যে ইন্দোনেশিয়া GDP (PPP) পরিপ্রেক্ষিতে বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির GDP হবে ৪,৯৮৩ বিলিয়ন ডলার। 
  1. ব্রাজিল:  IMF-এর অর্থনীতির আউটলুক অনুসারে ব্রাজিল GDP (PPP) পরিপ্রেক্ষিতে বিশ্বের অষ্টম অর্থনীতি থাকবে। সর্বশেষ তথ্য অনুসারে দেশটির ২০২৫ সালের GDP হবে ৪,৮৯১ বিলিয়ন ডলার। 
  1. ফ্রান্স:  ২০২৫ সালের জন্য GDP (PPP)- এর তালিকায় নবম স্থানে রয়েছে ফ্রান্স। IMF-এর সর্বশেষ আউটলুক অনুসারে ২০২৫ সালে দেশটির GDP হবে ৪,৪৮৫ বিলিয়ন ডলার। 

মার্কিন যুক্তরাজ্য বা UK:  IMF-এর সর্বশেষ আউটলুক অনুসারে মার্কিন যুক্তরাজ্য বা UK, GDP (PPP)-এর পরিপ্রেক্ষিতে বিশ্বের দশন অর্থনীতিতে পরিণত হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির GDP হবে ৪,৪২৫ বিলিয়ন ডলার।

BWI 600 x 200

Comment (1)

  • ?s=96&d=mm&r=g

    Mihir Kanti Das

    February 20, 2026

    মাথাপিছু আয়ই একটা দেশের প্রকৃত অর্থনীতিক অবস্থানকে সঠিকভাবে উপস্থাপন করে। বিশাল জনসংখ্যার দেশে সার্বিক গড় উৎপাদন হার অবশ্যই বেশি হবে। কিন্তু সেই উৎপাদনের মোট মূল্যের কতখানি অংশ দেশের প্রতিটি মানুষের হাতে যাচ্ছে? এখানেইতো আমাদের পশ্চাৎপদতা।
    এই কারণেই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত যেমন করে সম্বভ যতখানি সম্ভব দেশের জনসংখ্যার অধিকাংশকে উৎপাদন ব্যাবস্থায়/রোজগার ব্যবস্থায় অর্ন্তভুক্ত করা।

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading