Article By – সুনন্দা সেন

২৫ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আমদানি শুল্কের ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে ব্র্যান্ডেড এবং পেটেন্ট করা ওষুধের পণ্য। জানা যাচ্ছে যে এই সকল ফার্মা প্রোডাক্টের উপর ১০০% শুল্ক আরোপ করছে US এবং তা ১ অক্টোবর, ২০২৫ থেকে কার্যকর হবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যাল ট্রুথ (Social Truth)-এ সম্পূর্ণ বিষয়টি জানিয়েছেন। তিনি লেখেন, “১ অক্টোবর, ২০২৫ থেকে আমেরিকা যেকোনো ব্র্যান্ডেড বা পেটেন্ট করা ওষুধের উপর ১০০% শুল্ক আরোপ করবে। কেবল আমেরিকায় যাদের ওষুধ উৎপাদন কারখানা আছে বা যে সকল উৎপাদন সেন্টারে নির্মানের কাজ শুরু হয়েছে তাদের উপর শুল্ক আরোপ হবে না।
ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধের (pharmaCeuticals) একটি প্রধান সরবরাহকারী। ২০২৪ সালে US-এ ভারতীয় রপ্তানি ছিল ৩.৬ বিলিয়ন ডলারের (৩১,৬২৬ কোটি টাকা)। যেখানে ২০২৫ সালের প্রথমার্ধে এটি ৩.৭ বিলিয়ন ডলার (৩২,৫০৫ কোটি টাকায়) পৌঁছেছে। ডঃ রেড্ডিস, সান ফার্মা, লুপিন এব় অরবিন্দ সহ প্রধান ভারতীয় কোম্পানিগুলি মার্কিন জেনেরিক বাজারের উপর ব্যপকভাবে নির্ভর করে। ট্রাম্প ১০০% শুল্ক ব্র্যান্ডেড এবং পেটেন্ট করা ওষুধের উপর লক্ষ করে আরোপ করলেও, তা ভারত থেকে আসা জেনেরিক এবং বিশেষ ওষুধগুলি এর দ্বারা প্রভাবিত হওয়ার বিষয় অনিশ্চয়তা রয়েছে। এমনিও ভারতের বেশিরভাগ পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ তো রয়েইছে।
অবশ্য নতুন শুল্ক ঘোষণা কেবল ফার্মা সেক্টর পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। ট্রাম্প ফার্নিচার, কিচেন ক্যাবিনেট এবং ট্রাকের উপর বিস্তৃত শুল্ক আরোপ করেছে। আর সেগুলি দাঁড়িয়েছে:
- ৫০% শুল্ক আরোপ করা হযেছে কিচেন ক্যাবিনেট এবং বাথরুম ভ্যানিটির উপর।
- ৩০% শুল্ক আরোপ করেছে শৌখিন ফার্নিচারের উপর।
- ২৫% শুল্ক আরোপ করেছে ডেভি-ডিউটি ট্রাকের উপর।




