buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 24

ট্রাম্প ১০০% চিপ ট্যারিফ পরিকল্পনা করছে; এমন অবস্থায় বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির অবস্থা কেমন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে আমেরিকা আমদানি করা সেমিকন্ডাক্টরের উপর ১০০% শুল্ক আরোপ করবে। রয়টার্স জানিয়েছে, তবে যেসকল কোম্পানি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন শুরু করেছে বা যারা করার প্রতিশ্রুতি দিয়েছে তাদের উপর এর কোনও প্রভাব পড়বে না। ওভাল অফিস থেকে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হল স্থানীয় উৎপাদন বৃদ্ধি করা এবং বিদেশে তৈরী চিপের উপর নির্ভরতা কমানো। তিনি আরও বলেন, অ্যাপলের মতো কোম্পানিগুলি যারা সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রে (US) অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তাদের উপর নতুন শুল্ক আরোপ করা হবে না। 

July 18 New in article ads By Sir 1

ট্রাম্পের এই মন্তব্য এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হয়নি। তবুও ইতিমধ্যেই বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাউথ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের প্রধান চিপ নির্মাতা (Chipmakers) প্রতিষ্ঠান স্যামসাং এবং এস কে হাইনিক্স (SK Hynix) এর দ্বারা প্রভাবিত হবে না। কারণ দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। যার ফলে সেমিকন্ডাক্টরের উপর সবচেয়ে অনুকূল হারে সুদ পাওয়া যাবে। তবে অন্যান্যরা বেশ চিন্তিত। ফিলিপাইন এই পরিকল্পনাকে তাদের দেশের রপ্তানির জন্য ‘বিধ্বংসী’ বলে অভিহিত করেছেন। মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রী সতর্ক করে বলেছেন যে এই ধরনের শুল্ক মালয়েশিয়ার প্রডাক্টগুলিতে অত্যাধিক ব্যয়বহুল করে তুলতে পারে এবং US-এর ব্যবসা হারাতে পারে তারা। 

চিপ উৎপাদন দেশে ফিরিয়ে আনার জন্য USA বছরের পর বছর ধরে কাজ করে চলেছে। ২০২২ সালের মার্কিন সরকার সেমিকন্ডাক্টর উৎপাদন এবং রিসার্চকে সমর্থন করার জন্য ৫২% বিলিয়ন ডলারের একটি কর্মসূচি অনুমোদন করে। তারপর থেকে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী চিপ নির্মাতায় বামেকাররা US-এ কারখানা স্থাপন এবং ব্যবসা আমেরিকায় সম্প্রসারণের পরিকল্পনার ঘোষণা করেছে। মার্কিন বাণিজ্য বিভাগের মতে, গত বছর আমেরিকা বিশ্বের চিপ উৎপাদনের মাত্র ১২% অংশ গ্রহন করেছে। যা ১৯৯০ সালে ৪০% ছিল। সরকার মার্কিন মাটিতে নির্মাণ করতে ইচ্ছুক চিপ নির্মাতাদের ভর্তুকি এবং প্রণোদনা প্রদানের মাধ্যমে এই পরিবর্তনের আশা করছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading