buzywithinfoBuzy With Info
Everything About Business
Tariff

এবার EU-কে নিজের দলে টানার চেষ্টা; ট্রাম্প ভারত-চীনের উপর ১০০% শুল্ক আরোপ করার অনুরোধ করেছে? জানুন অফিসিয়াল মতামত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

একজন মার্কিন কর্মকর্তা এবং একজন EU কূটনীতিকের মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে মার্কিন প্রেসিডেন্ট EU কর্মকর্তাদের চীনের উপর ১০০% পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব জানিয়েছে। এছাড়া ওই কর্মকর্তা জানান যে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (EU)-কে ভারতের উপর একইভাবে ব্যপক শুল্ক আরোপ করতে উৎসাহিত করেছেন। তাঁর মতে, চীন এবং ভারত রাশিয়ার তেলের প্রধান ক্রেতা এবং তারা রেলের ক্রয়ের মাধ্যমে রাশিয়াকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করছে। এর কারণে ২০২২ সাল থেকে চলতে থাকা যুদ্ধকে এই অব্দি চালিয়ে নিয়ে যেতে পারছে রাশিয়া, যার জন্য ইউক্রেনে ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে।

8 3

ট্রাম্প কনফারেন্স কলের মাধ্যমে তার অনুরোধ EU-এর কর্মকর্তারা জানিয়েছে। EU কূটনীতিক বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধটি মঞ্জুর হলে EU-এর কৌশল পরিবর্তন হবে। কারণ তারা শুল্কের পরিবর্তে নিষেধাজ্ঞা দ্বারা রাশিয়াকে আটকানোর কথা ভাবছে। ট্রাম্পের অনুরোধ প্রথমে ফিনান্সিয়াল টাইম দ্বারা প্রকাশিত হয়। অবশ্য এই প্রথম নয় তিনি প্রায় বলেন রাশিয়ান অপরিশোধিত তেল কেনার জন্য ভারত ও চীনের অবদান গুরুত্বপূর্ণ, তাই দেশগুলির উপর উচ্চ শুল্ক আরোপ করা আবশ্যক। এদিকে ক্রেমলিনের সাথে অর্থনৈতিক সম্পর্কের কারণে ট্রাম্প গ্রীষ্মকালে ভারতের উপর ২৫% অতিরিক্ত শুল্ক বৃদ্ধি করেছিলেন।
অন্যদিকে আবার আজ ট্রাম্প ইঙ্গিত দেন যে আমেরিকা, ভারতের সাথে বাণিজ্য বাড়াতে পারে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যে আমেরিকা এবং ভারত, তাদের মধ্যে বাণিজ্য বাধাগুলি দূর করার জন্য কাজ করছে। তিনি আরও বলেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সাথে তিনি অভিযোগ করেছেন যে ইউরোপ নিজেই রাশিয়া থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়নি। দেশটি গত বছর EU গ্যাস আমদানির প্রায় ১৯% সরবরাহ করেছিল, যদিও ব্লকটি বলেছে যে তারা রাশিয়ান জ্বালানির উপর নির্ভরতা সম্পূর্ণরূপে শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading