Article By – সুনন্দা সেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার প্রশাসন শুক্রবারের পর থেকেই বাণিজ্যিক অংশীদারদের তাদের শুল্ক হার সম্পর্কে চিঠি পাঠানো শুরু করবে। কারণ উচ্চ মার্কিন শুল্ক এড়াতে আলোচনা চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। ট্রাম্প বলেন, শুক্রবার (৪জুলাই, ২০২৫) ১০-১২টি দেশ চিঠি পাবে এবং এদের শুল্ক মূল্য ৬০%-৭০% এবং ১০%-২% -এর মধ্যে থাকবে। আর দেশগুলিকে ১আগস্ট, ২০২৫ থেকে ওই অনুসারে শুল্ক প্রদান শুরু করতে হবে।
এই শুল্কের হার এপ্রিল মাসে একটি বৃহত্তর ঘোষণার অংশ ছিল। যেখানে ট্রাম্প প্রায় বাণিজ্য অংশীদারদের পণ্যের উপর ১০% শুল্ক আরোপ করেছিলেন। তারপরে এই হার নানা বিষয়ের উপর ভিত্তি করে বাড়ানোর সীদ্ধান্ত নেয়। কিন্তু ট্রাম্প দ্রুত শুল্ক বৃদ্ধি স্থগিত করেন সেই সময় ৯জুলাই পর্যন্ত। যার ফলে শুরু হয় বানিজ্য আলোচনা। সময়ের সাথে বাণিজ্য অংশীদার বা দেশগুলি এমন চুক্তিতে পৌছানোর জন্য চাপ দিচ্ছিল, যা তাদের এই বর্ধিত শুল্ক এড়াতে সাহায্য করবে। এখনও তেমন কিছু জানা না গেলেও মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে আগামী দিনে বাণিজ্য চুক্তির ঘোষণা আসতে পারে।
রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ৯ জুলাইয়ের পারস্পরিক শুল্ক আরোপের সময়সীমা এগিয়ে আসার সাথে সাথে বিনিয়োগকারীরা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির দিকে গভীরভাবে মনোযোগ দিচ্ছে। অন্যদিকে ৯ জুলাইয়ের সময়সীমার আগে জাকার্তার শুল্ক চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া ৩৪ বিলিয়ন ডলার মূল্যের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করবে। অন্যদিকে ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, ৭ জুলাই স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় ইন্দোনেশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে। দেশটি আমেরিকান কৃষি পণ্য এবং ১৫.৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য কেনার পরিকল্পনা করছে।




