buzywithinfoBuzy With Info
Everything About Business
Donald trump

ট্রাম্পের ৯০ দিনের শুল্ক বিরতির প্রভাব বিশ্বব্যাপি ক্রিপ্টো মার্কেটে পড়েছে; বিনিয়োগকারীদের জন্য একটু হলেও স্বস্তি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক বৃদ্ধির উপর ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণা করার পর বিটকয়েনের দাম ৬% এরও বেশি বেড়ে ৮১,৭০০ ডলার ছাড়িয়ে গেছে। এটি বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং অন্যতম স্বস্তি এনেছে। প্রকৃতপক্ষে, শুল্ক ঘোষণার ঠিক একদিন পরেই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। যা শেয়ার বাজারকে চাঙ্গা করে তুলেতে সাহায্য করছে। তবে প্রায় সমস্ত আমদানির উপর একটি ফ্ল্যাট ১০% কর এখনও বহাল রয়েছে এবং চীনা পণ্যের উপর শুল্ক ১২৫% পর্যন্ত বেড়েছে।

11

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ৮১,৯০৪.০৫ ডলারে লেনদেন হয়েছে, যা গত দিনের তুলনায় ৬.৫৫% বেশি। তবে প্রতিবেদন লেখার সময় এর দাম ছিল ৮,১৭৬.৬৪ ডলার। অন্যান্য প্রধান ক্রিপ্টোগুলির দামও বেড়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টো ইথেরিয়াম ৯.৫৪%, এক্সআরপি ১০.০১%, সোলানা ৯.৭৫% এবং কার্ডানো ৯.২১% বৃদ্ধি পেয়েছে। এমনকি মেমকয়েনগুলির দামও বৃদ্ধি পেয়েছে। গত একদিনে ইলন মাস্ক-সমর্থিত ডোজকয়েন ৮.১৯% বেড়েছে, যেখানে শিবা ইনু ৮.৯৬% বেড়েছে। 
 ক্রিপ্টো মার্কেট আজ গ্রিন জোনে রয়েছে। তবে অনেক ব্যবসায়ী এখনও অনিশ্চিত। অন্যদিকে আবার বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে স্থিতিশীল বৈশ্বিক পরিস্থিতি ক্রিপ্টোকে একটি নতুন প্রবৃদ্ধির পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে পারে। CIFDAQ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিমাংশু মারাদিয়া বলেন, বর্তমান ক্রিপ্টো বাজারের অস্থিরতার মধ্যে ক্রমবর্ধমান নিয়ন্ত্রক ল্যান্ডস্কেপ, ঐতিহ্যবাহী এবং ডিজিটাল সম্পদ শ্রেণীতে তারল্যের পরিবর্তনের কারণে উল্লেখযোগ্য অস্থিরতা স্বীকার করি। এই পরিস্থিতিগুলি স্বল্পমেয়াদী বাজারের ওঠানামাকে তীব্র করেছে এবং বিনিয়োগকারীদের মনোভাবকে প্রভাবিত করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading