buzywithinfoBuzy With Info
Everything About Business
Donald trump

ট্রাম্পের শুল্কের মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি পেতে পারে হ্রাস, চলতি অর্থবছরে তা ৬০.৬ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সোমবার (৪ আগস্ট,২০২৫) থিঙ্ক ট্যাঙ্ক GTRI জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫% আমদানি শুল্ক আরোপের ফলে চলতি অর্থবছরে আমেরিকায় ভারতের রপ্তানি ৩০% কমে ৬০.৬ বিলিয়ন মার্কিন ডলারে নেমে আসতে পারে। তাই এটি সরকারকে রপ্তানিতে সহায়তা করার জন্য সুদের সমতা প্রকল্প পুনরুজ্জীবিত করার, একটি হেল্পডেস্ক তৈরি করার, বাণিজ্য চুক্তিগুলিকে কৌশলগতভাবে ব্যবহার করার এবং নতুন রপ্তানিকারকদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে।

11

যেখানে ভারত ও চীন এশিয়ার মধ্যে সবচেয়ে উচ্চ শুল্কের সম্মুখীন। বিপরীতে ভিয়েতনাম (২০%), বাংলাদেশ (১৮%), ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইন (প্রত্যেকে ১৯%) এবং জাপান ও দক্ষিণ কোরিয়া (১৫%)-এর মতো দেশগুলি কম হার উপভোগ করছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (GTRI) জানিয়েছে, এর ফলে বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয় রপ্তানি কিছু ক্ষেত্র বাদ দিয়ে স্পষ্টভাবে ক্ষতির মুখে পড়েছে। নতুন মার্কিন শুল্ক ব্যবস্থায় ওষুধ, জ্বালানি পণ্য, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এবং সেমিকন্ডাক্টর বাদ দেওয়া হয়েছে।

GTRI-এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, ভারতের পোশাক রপ্তানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে  পাকিস্তান এবং ভিয়েতনামের মতো প্রতিযোগীদের জন্য একটি স্পষ্ট সুবিধা প্রদান করে। তিনি আরও বলেন, ভারতের ২ বিলিয়ন মার্কিন ডলারের চিংড়ি রপ্তানি। যা বিশ্বব্যাপী সরবরাহের ৩২% দায়ী, এটিও এখন ২৫% মার্কিন শুল্কের সম্মুখীন হবে। এছাড়া, গোল্ড, সিলভার এবং মেটালের মতো সেক্টরগুলিও ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির সাথে ক্ষতির সম্মুখীন হতে চলেছে। তিনি আরও বলেন, ভারতের ১০ বিলিয়ন মার্কিন ডলারের হীরা ও গহনা রপ্তানির উপর ট্রাম্পের ২৭.১%শুল্ক আরোপ করেছে, যা এই খাতের বৈশ্বিক বাণিজ্যের ৪০%।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading