buzywithinfoBuzy With Info
Everything About Business
Donald trump

ট্রাম্পের শুল্ক আরোপ ভারতীয় যানবাহন প্রস্তুতকারকের তুলনায় গাড়ির যন্ত্রাংশ নির্মাতাদের উপর বেশি পড়বে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ফলে ভারতীয় গাড়ির যন্ত্রাংশ নির্মাতারা তাদের প্রতিপক্ষের তুলনায় বেশি প্রভাবিত হবে বলে আশঙ্কা রয়েছে। ২৬মার্চ, ২০২৫-এ ট্রাম্প এপ্রিল থেকে গাড়ি আমদানির উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। আর মে মাসের মধ্যে প্রধান মোটরগাড়ির যন্ত্রাংশ, ইঞ্জিন এবং ইঞ্জিন যন্ত্রাংশসহ ট্রান্সমিশন এবং পাওয়ারট্রেন যন্ত্রাংশ এবং বৈদ্যুতিক উপাদান আমদানির উপর আরও ২৫% শুল্ক আরোপ করতে পারে। মার্কিন শুল্কের কারণে ভারতীয় অটো যন্ত্রাংশ শিল্প (auto components Industry)-এর উপর চাপ বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সম্পূর্ণ নির্মিত গাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি রপ্তানি কম হওয়ার যানবাহন প্রস্তুতকারদের উপর প্রভাব কম পড়বে।

7 3

শিল্পের হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ সালে ভারতে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বা US-এ গাড়ির যন্ত্রাংশ রপ্তানির পরিমান ৬.৭৯ বিলিয়ন ডলার ছিল। যেখানে দেশটি US থেকে আমদানি করেছে ১.৪ বিলিয়ন ডলার। যার উপর ১৫% শুল্ক আরোপ করা হয়েছে। ২৬ মার্চ ট্রাম্পের ঘোষণার আগে US, আমদানিকৃত যন্ত্রাংশের উপর প্রায় শূন্য শুল্ক আরোপ করেছিল। আর একজন শিল্প কর্মকর্তা বলেন, এই পর্যন্ত ইঞ্জিনের উপাদান, পাওয়ার ট্রেন এবং ট্রান্সমিশন ভারতের বৃহত্তম রপ্তানি পণ্য। JATO Dynamics India-এর সভাপতি এবং পরিচালক রবি জি ভাটিয়া বলেন, ট্রাম্পের শুল্কের সাথে ভারতকে এককভাবে যুক্ত করা হয়নি, তা দেশের প্রতিযোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য। ভাটিয়ার আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে ভারতের কম খরচের উৎপাদন আরও বেশি সুবিধাজনক হয়ে উঠবে। কারণ ২৫% শুল্ক বৃদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্রে যানবাহনের দাম বাড়িয়ে দেবে।

অবশ্য অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ACMA) এবং সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM) এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। আরেকজন শিল্প নির্বাহী বলেন, কিছু শীর্ষস্থানীয় অটো কম্পোনেন্ট নির্মাতারা NAFTA থেকে লাভবান হতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যন্ত্রাংশ সরবরাহের জন্য মেক্সিকো এবং কানাডায় কারখানা স্থাপন করেছে। এর মধ্যে রয়েছে মাদারসন গ্রুপ, যা দেশের শীর্ষস্থানীয় অটো যন্ত্রাংশ প্রস্তুতকারকদের মধ্যে একটি। তবে গ্রুপটির মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading