Article By – সুনন্দা সেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর UK সফরের সময় ২৪ জুলাই, ভারত এবং যুক্তরাজ্য একটি ট্রেড ফ্রি বা মুক্তি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে বলে জানা যাচ্ছে। প্রায় তিন বছর আলোচনার পর এটি বাস্তবায়িত হচ্ছে। আর এই ট্রেড ফ্রি চুক্তিতে UK এবং ভারত, উভয় দেশের লাভ হবে। আর সেগুলি হল:
- স্কচ, হুইস্কি এবং জিনের উপর আমদানি শুল্ক অবিলম্বে ১৫০% থেকে ৭৫% এবং ১০ বছরের মধ্যে ৪০%-এ নামিয়ে আনা হবে।
- কসমেটিক্স, স্যামন, চকলেট, বিস্কুট এবং মেডিক্যাল সরঞ্জাম সহ বিভিন্ন UK পণ্যের উপর শুল্ক হ্রাস।
- ৯৯% ভারতীয় পণ্য UK-এর মার্কেটে শুল্ক মুক্ত প্রবেশাধিকার পাবে।
- যুক্তরাজ্যের তৈরি গাড়ির উপর শুল্ক বর্তমানের ১০০% থেকে কোটা ব্যবস্থার অধীনে ১০%-এ নামিয়ে আনা হবে।
ফ্রি ট্রেড চুক্তি থেকে সেসব সেক্টের উপকৃত হতে পারে তাদের মধ্যে রয়েছে টেক্সাইল, ফুটওয়্যার, গাড়ির যন্ত্রাংশ, রত্ন ও অলংকার, আসবাবপত্র, স্পটর্স গুডস, রাসায়নিক এবং যন্ত্রপাতি। নতুন কোটা ব্যবস্থার অধীনে বৈদ্যুতিক এবং হাইব্রিড যানবাহনের ভারতীয় নির্মাতারাও অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাবে। টেক্সটাইল কোম্পানি ওয়েলস্পান ইন্ডিয়া, অরবিন্দ লিমিটেড। ফুটওয়্যার কোম্পানি বাটা ইন্ডিয়া, রিলাক্সো। অটোমোবাইল ইন্ডিস্ট্রির টাটা মোটরস এবং মহিন্দ্রা ইলেকট্রিক এবং ভারত ফোর্ড কোম্পানি মুক্তবাণিজ্য দ্বারা সুবিধা ভোগ করবে। এদিকে ব্রিটিশ সরকার বলছে চুক্তিটির ফলে UK-এর GDP বার্ষিক ৪.৮ বিলিয়ন পাউন্ড বা ৫৬,১৫০ কোটি টাকা বৃদ্ধি পেতে পারে।
মুক্ত বাণিজ্যে পরিষেবা খাত এবং গতিশীলতার ক্ষেত্রে প্রগতিশীল প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রয়েছে। আর সেগুলি হল:
- UK ভারতীয় যোগা ইনস্ট্রাকটর, সেফ, মিউজিসিয়ানসহ অন্যান্য চুক্তিভিত্তিক পরিষেবা প্রদানকারীদের জন্য অস্থায়ী প্রবেশাধিকার প্রদান করবে।
- UK- তে কর্মরত ভারতীয় পেশাদাররা তিন বছর পর্যন্ত সামাজিক নিরাপত্তা অবদান থেকে অব্যাহতি পাবেন। এর ফলে বার্ষিক ৪,০০০ কোটি টাকা সাশ্রয় হবে।




