Article By – সুনন্দা সেন

বুধবার অর্থাৎ গতকাল (১৮ সেপ্টেম্বর,২০২৪)-এ ফেডারেল রিজার্ভের ফেডারেল ফান্ডের হারের লক্ষ্য মাত্রা ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে। জানা যাচ্ছে বুধবার মার্কিন ফেড রেট হার ৫.২৫-৫.৫% থেকে নেমে ৪.৭৫%-৫% হয়েছে। যা ২০২০ সালের পর সর্বপ্রথম এতটা হ্রাস পেয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের চেয়ার জেরোম পাওয়েল বলেছেন, কয়েক মাসের বাজার জল্পনা (Market Speculation) এবং ১৪ মাসের নীতি বিরতির পরে ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে এই পদক্ষপ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে RBI ডিসেম্বরে যে নীতি গ্রহণ করবে তা এই হার কমানোর বিষয়টি অনুসরণ করে করবে।
অর্থনৈতিক বিয়য়ক সচিব অজয় শেঠ (Ajay Seth) বলেছেন, মার্কিন ফেডারেল নীতিগত হারকে আক্রমনাত্মক ৫০ বেসিস পয়েন্ট কমানো সিদ্ধান্ত ভারতীয় অর্থনীতির জন্য ভাল। তিনি আরও বলেছেন যে এই পদক্ষেপটি বিশ্বাব্যাপী পাশপাশি ভারতীয় অর্থনীতিতে একটি অনুকূল প্রভাব ফেলবে। আর এটি এসেছে যখন সারা বিশ্ব উচ্চ মূল্যস্ফীতির সাথে লড়াইয়ে পর নতুন করে শুরু করার সময়। তবে অনেকেই ভয় পাচ্ছেন ৫০ বেসিস পয়েন্ট ফেডারেল রেট হ্রাস বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তবে শেঠের মতে, উচ্চ স্তর থেকে এই হ্রাস হওয়ার পরেও ভারতের বাজারে অস্থিরতা সৃষ্টি হবে না।
ভারতে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগ বা FPI (Foreign Portfolio Investment) প্রবাহ সম্পর্কে শেঠ বলেছেন যে তিনি ফেড রেট হ্রাসের পরেও কোনো প্রকার বড় পরিবর্তন আশা করছেন না। এছাড়া বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণেরও প্রয়োজন হবে না। খালি লক্ষ্য রাখতে হবে চলতি অর্থবছরে দ্বিতীয় প্রান্তিক এবং ১৮ মাসের পর RBI সুদের হারে পরিবর্তন আনছে কিনা।




