কর্মরত জীবনে আর্থিক প্রয়োজনীয়তা এলে তা অতিরিক্ত পরিশ্রমে পূরণ করার সুযোগ থাকে। তবে অবসর গ্রহণের পর উপার্জন করার সুযোগ এবং পরিশ্রম করার সামর্থ্য সকলের থাকে না। এমন অবস্থায় আর্থিক দিক থেকে অবসর কালকে নিশ্চিত করা সকলের প্রথম কাজ হওয়া দরকার। আর তার জন্য আপনারা বিনিয়োগ করতে পারেন কেন্দ্রীয় সরকারের pension স্কিমে। যা সরকার নিয়ন্ত্রিত হওয়ায় ঝুঁকিবিহীন নিশ্চিত রিটার্ণ প্রদান করে।
কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় pension প্রকল্প হল অটল পেনসন যোজনা বা APY। যা নরেন্দ্র মোদী প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর চালু করেছিলেন। বর্তমানে প্রকল্পে মোট গ্রাহক সংখ্যা ৬.২২ কোটি ছাড়িয়েছে। আর তা ২৪% বৃদ্ধি হয়েছে ২০২৩-২০২৪ অর্থবছরে। নূন্যতম মাসিক ৪২ টাকা থেকে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত প্রতিমাসের নির্দিষ্ট তারিখে APY- তে বিনিয়োগ করতে পারেন। কেন্দ্র সরকারের pension স্কিমটি ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন অফার করে থাকে।
সরকারি প্রকল্পের কোর্স
যদি কোনো ব্যক্তি ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত দীর্ঘ সময়ে প্রতিমাসে ২১০ টাকা বিনিয়োগ করেন অটল পেনশন যোজনায়। সেক্ষেত্রে ব্যক্তিটি অবসর গ্রহণের পর ৫০০০ টাকা করে পেনশনের সুবিধা পান। এছাড়া আবেদনকারীর যদি মৃত্যু হয়, তখন তাঁর স্বামী বা স্ত্রীকে সঞ্চিত টাকা প্রদান করা হয়।

অটল পেনশন যোজনা বাদে দেশের কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বেশ কিছু প্রকল্পের সাথে বেশ কিছু উল্লেখযোগ্য স্কিম রয়েছে। যেখানে বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিটার্ন পাওয়া যায়, নিরাপত্তার সাথে। সেই [কেন্দ্রীয় সরকারের সকল স্কিমের বিষয় বিস্তারিত জানতে নীচের লিংকে ক্লিক করুন:]
Article By – সুনন্দা সেন





