buzywithinfoBuzy With Info
Everything About Business
gst

৫৬ তম GST কাউন্সিলের মিটিং শুরু হয়েছে! কী হতে পারে সস্তা এবং দামী হবে কোনগুলি? জানুন আপনিও

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের সভাপতিত্বে এবং সমস্ত রাজ্যের মন্ত্রীদের সমন্বয়ে ৫৬তম GST কাউন্সিলের বৈঠক আজ (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। যেখানে আলোচনা করা হবে বহু অপেক্ষিত রেট যৌক্তকীকরণ (Rationalisation), GST স্ল্যাবেল পরিকাঠামো গঠন এবং কম্পোনসেশন সেস নিয়ে। বর্তমানে GST ব্যবস্থায় চারটি স্ল্যাব রয়েছে – ৫%, ১২%, ১৮% এবং ২৮%। এছাড়াও গয়না সামগ্রীর জন্য ৩% স্ল্যাব রয়েছে। কাউন্সিল বিপুল সংখ্যক পণ্যের উপর হার ২৮% থেকে ১৮% এবং ১২% থেকে ৫%- এ কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। তবে GST কাউন্সিলের চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল অর্থাৎ ৪ সেপ্টেম্বর, ২০২৫-এ সীতারামন ঘোষণা করবেন। 

11

৫৬তম GST কাউন্সিল মিটিংয়ের পর যে সকল পণ্য সস্তা হবে বলে আশা করা হচ্ছে, সেগুলি হলো:

  1. অটোমোবাইল বা অটো রিলেটেড সেক্টরের জন্য কর হার ২৮% থেকে কমে ১৮% হবে।
  1. সার, জৈব কীটনাশকের উপর আরোপিত GST ১৮% এবং ১২% থেকে ৫% করা হতে পারে। যা কৃষিক্ষেত্রের খরচ কমাবে। 
  1. ঘি, কদম, পানীয় জল (২০ লিটার), নাস্তা, কিছু জুতো , পোশাক, ওষুধ এবং চিকিৎসা ইনস্ট্রুমেন্টের মতো বিভাগে GST ১২% থেকে কমে ৫% হওয়ার সম্ভাবনা রয়েছে। 
  1. পেন্সিল, সাইকেল, ছাতা থেকে শুরু করে চুলের পিন মতো কমন ইউজড পণ্যগুলিও ৫%- এর স্ল্যাবে স্থানান্তরিত হতে পারে।
  1. টিভি, ওয়াশিং মেশিন এবং রেফ্রিজারেটরের মতো নির্দিষ্ট শ্রেণীর ইলেকট্রনিক জিনিসপত্রের দাম কমার সম্ভাবনা রয়েছে। কারণ এগুলিকে ২৮%-এর পরিবর্তে ১৮%- এর স্তরে নামিয়ে আনা চেষ্টা চলছে।
  1. সোলার কুকার, সোলার ওয়াটার হিটার এবং গ্রীন এনার্জি রিলেটেড ডিভাইসের মতো পণ্যগুলিতে GST ১২% থেকে ৫%-এ কমানো হতে পারে।

পাশাপাশি কাউন্সিল বীমা ক্ষেত্রের কিছু বিভাগ থেকে GST অব্যাহতির বিষয়েও আলোচনা করতে পারে। এছাড়া এই সভার পর বেশকিছু পণ্য দামী হয়ে উঠবে। আর সেগুলি হল: 

  1. তামাক, সিগারেট, পান মশলা এবং অ্যালকোহলের মতো পণ্যের দাম আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই পণ্যগুলির উপর বিশেষ ৪০% GST আরোপ করা হবে, যা এখন ২৮% রয়েছে।
  1. কয়লা, ব্রিকেট এবং কয়লা লিগনাই সহ পিট থেকে প্রাপ্ত অন্যান্য জ্বালানির উপর আরোপিত ৫% কর বেড়ে ১৮% করার প্রস্তুতি চলেছে। 
  1. ২,৫০০ টাকার উপরে দামী রেডিমেড পোশাকের কর ১২% থেকে বেড়ে ১৮%-এর স্ল্যাবে যেতে পারে। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading