নিশ্চিত আয়ের বিকল্পের খোঁজ আমরা প্রত্যেকেই জানতে চাই। আজকে আমরা আলোচনা করব এমনই ৯টি স্বল্প-সঞ্চয়ী প্রকল্প নিয়ে যা আপনাকে নিশ্চিত আয়ের সুযোগ দেবে এবং সহজেই পোস্ট অফিস থেকে আপনি প্রকল্পগুলিতে বিনিয়োগ করতে পারবেন।
- PPF: PPF বা Public Provident Fund একটি সরকারি স্বল্প-সঞ্চয়ী প্রকল্প। এখানে বর্তমানে আপনি 7.1% ইন্টারেস্ট পাবেন যা প্রতি বছর কম্পাউন্ড হয় অর্থাৎ জমা সুদের উপর পুনরায় সুদ পাওয়া যায়। ন্যূনতম ৫০০ টাকা বিনিয়োগ করা যায় একবছরে এবং সর্বাধিক আপনি ১.৫ লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন PPF-এ, একবছরে। PPF EEE category-তে পড়ে অর্থাৎ এখানে জমা করা টাকা, সুদ এবং মেয়াদশেষে প্রাপ্ত মোট টাকা– তিনটিই করের আওতায় পড়ে না। PPF-র মেয়াদ ১৫ বছরের।
- NSC: পোস্ট অফিসের আরও একটি স্বল্প-সঞ্চয়ী নিশ্চিত আয়ের প্রকল্পের নাম NSC বা National Saving Certificate। এটিতে বর্তমানে 7.7% interest পাওয়া যাচ্ছে যা বছরে কম্পাউন্ড হয়। একবছরে আপনি ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করতে পারেন, সর্বাধিক জমার উপর কোনো সীমাবদ্ধতা নেই। এখানেও আয়কর ধারা 80C-র অধীনে জমা করা টাকা করের আওতায় বাইরে থাকে তবে সম্পূর্ণ মেয়াদকালে যে পরিমাণ সুদ পাওয়া যাবে তা কর বহির্ভূত নয়। NSC-র মেয়াদ ৫ বছরের।
- SCSS: Senior Citizen Savings Scheme বর্তমানে 8.2% সুদ প্রদান করছে যার জন্য সহজেই আপনি পোস্ট অফিস থেকে আবেদন করতে পারবেন। এটি প্রবীণ নাগরিকদের জন্য একটি সঞ্চয় প্রকল্প। অন্তত আপনাকে ১০০০ টাকা SCSS অ্যাকাউন্টে জমা করতে হবে এবং একটি SCSS অ্যাকাউন্টে ১ জন ব্যক্তি সর্বাধিক ৩০ লাখ টাকা জমা করতে পারেন। বার্ষিক মোট সুদের পরিমাণ যদি ৫০,০০০ টাকার বেশি হয় তাহলে আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে কর দিতে হবে, এবং TDS-ও নির্দিষ্ট হারে কাটা হবে। তবে 15G/15H ফর্ম জমা করলে TDS কাটা হবে না। প্রতি তিনমাস পর পর জমা টাকার উপর 8.2% হারে interest payout করা হয়।
- POMIS: এটি প্রতিমাসের নিশ্চিত আয়ের একটি সরকারি প্রকল্প যেখানে বর্তমানে 7.4% হারে সুদ দেওয়া হচ্ছে। Post Office Monthly Income Scheme-এ ন্যূনতম ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় এবং একক বা single account-এর ক্ষেত্রে ৯ লাখ টাকা সর্বাধিক ও যৌথ বা joint account-এর ক্ষেত্রে সর্বাধিক ১৫ লাখ টাকা জমা করা যেতে পারে। এখানে প্রতি মাসে interest payout করা হয়। ফলে যাঁরা মাসে মাসে টাকা আয়ের পরিকল্পনা করবেন তাঁরা POMIS অ্যাকাউন্ট পোস্ট অফিস থেকে খুলতে পারেন।
- 3-year Post Office Time Deposit: Post office Time Deposit যদি আপনি ৩ বছরের জন্য করেন তাহলে বর্তমানে সুদ পাওয়া যাবে 7.1% হারে। অ্যাকাউন্ট খোলার সময়ে ১০০০ টাকা ন্যূনতম জমা করতে হবে, সর্বাধিক জমা করার কোনো সীমা নেই। এটি একটি One-time investment plan।
- 5-year Post Office Time Deposit: ৫ বছরের মেয়াদে Post Office Time Deposit করলে বর্তমানে সুদের হার পাবেন 7.5%। এখানে 80C ধারার সুবিধা রয়েছে। 5-year Post Office TD-তে আপনাকে অন্তত ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। একটি অ্যাকাউন্টে ১ বারই টাকা জমা করা যাবে, অর্থাৎ one-time investment।
- SSY: সরকার SSY বা Sukanya Samriddhi Yojana অ্যাকাউন্টটি কন্যা সন্তানদের কথা বিবেচনা করে চালু করেছে। বর্তমানে 8.2% হারে সুদ মিলছে SSY অ্যাকাউন্টে যা বছরে চক্রবৃদ্ধি হারে বাড়ে। প্রতি আর্থিক বছরে ন্যূনতম ২৫০ টাকা ও সর্বাধিক ১.৫ লাখ টাকা জমা করা যাবে SSY অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট খোলার পর থেকে প্রথম ১৫ বছর টাকা জমা করতে হবে এবং অ্যাকাউন্ট খোলার পর থেকে ২১ বছরে গিয়ে অ্যাকাউন্টের মেয়াদ ফুরবে।
- KVP: Kisan Vikas Patra বার্ষিক 7.5% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। ভারতের অর্থমন্ত্রক সময়ে সময়ে KVP-র মেয়াদ পূরণের সময় ঠিক করে এবং এটা ঠিক হয় টাকা জমা করার দিনের ভিত্তিতে। জমা করা টাকা ১১৫ মাস অর্থাৎ ৯ বছর ৭ মাসে দ্বিগুণ হয়।
- Mahila Samman Savings Certificate: বর্তমানে সরকার, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে 7.5% সুদ প্রদান করছে যা প্রতি ত্রৈমাসিকে চক্রবৃদ্ধি হারে বাড়ে এবং অ্যাকাউন্টে জমা হয় আর অ্যাকাউন্ট বন্ধের সময়ে payout করা হয়। শুধুমাত্র মহিলারাই এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন অথবা কোনো নাবালিকার ক্ষেত্রে তার হয়ে তার অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটি একটি এককালীন প্রকল্প যার মেয়াদ ২ বছরের। ১ এপ্রিল ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৫ পর্যন্তই খোলা যাবে MSSC অ্যাকাউন্ট। সর্বাধিক বিনিয়োগের পরিমাণ ২ লাখ টাকা।





