Article By – সুনন্দা সেন

গত বাজেটে অ্যাঞ্জেল ট্যাক্স তুলে দেওয়ার পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ বাজেট উপস্থাপনে একটি নতুন ফান্ড অফ ফান্ড স্কিমের ঘোষণা করছেন। যার পরিধি আরও বিস্তৃত এবং তাতে আরও ১০,০০০ কোটি টাকার অবদান রয়েছে। বক্তৃতায় সীতারমন বলেছেন, “স্টার্টআপগুলির জন্য এবার একটি নতুন ফান্ড অফ ফান্ড স্কিম তৈরি করা হবে। যার পরিধি আরও ১০,০০০ কোটি টাকার নতুন অবদানের সাথে যুক্ত হবে।”
তিনি আরও বলেন যে, “ভারতীয় স্টার্টআপগুলির জন্য বিকল্প বিনিয়োগ তহবিল বা AIFs (Alternative Investment Funds) ৯১,০০০ কোটি টাকারও বেশি প্রতিশ্রুতি পেয়েছে। আর তা ভারত সরকারের ১০,০০০ কোটি টাকার অবদানের মাধ্যমে গঠিত তহবিল বা ফান্ড দ্বারা সমর্থিত।” অর্থ বা ফিনান্সিয়াল ভেঞ্চার ফান্ডের ব্যবস্থাপনা অংশীদার অনিরুদ্ধ দামানি, অর্থমন্ত্রীর ঘোষণা শোনার পর বলেন, আমি সম্পূর্ণ রূপে আশা করি এই নতুন বিনিয়োগ অতিরিক্ত ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ কোটি টাকার মূলধন আকর্ষন করবে।
অর্থমন্ত্রী আরও বলেন যে ৫ লক্ষ তপশিলিজাতি/ উপজাতি মহিলা উদ্যোক্তাদের সহায়তা জন্য একটি নতুন প্রকল্প চালু করা হবে। আর এই দুই স্কিম গবেষণা ও উন্নয়ন (R&)-কে কেন্দ্র করে দেশের পরবর্তী প্রজন্মের স্টার্টআপগুলি অনুঘটক হিসাবে কাজ করবে। আগামী ৫ বছরে কেন্দ্র IIT এবং IISc-তে প্রযুক্তিগত গবেষণার জন্য ১০,০০০ ফেলোশিপ প্রদান করবে।




