buzywithinfoBuzy With Info
Everything About Business
Atal pension yojana

২০২৫ সালের বাজেটে অটল পেনশন যোজনার অধীনে ন্যূনতম পেনশন ১০,০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সূত্র অনুসারে, সামাজিক নিরাপত্তা সুবিধা জোরদার করার পদক্ষেপ হিসেবে, ভারতের কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনা বা APY-এর আওতায় ন্যূনতম নিশ্চিত পেনশন দ্বিগুণ করে ১০,০০০ টাকা করার পরিকল্পনায় রয়েছে। প্রস্তাবটি বর্তমানে অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে, ১ ফেব্রুয়ারি, ২০২৫ সালের আসন্ন কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। একজন সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যমে জানিয়েছে, ন্যূনতম গ্যারান্টি যুক্ত পেনশনের পরিমাণ দ্বিগুণ করে ১০,০০০ টাকা করার প্রস্তাবটি চূড়ান্ত পর্যায় রয়েছে। মন্ত্রণালয়ের অনেকেই বিষয়টির সাথে একমত, যে কারণে বাজেটে এটি ঘোষণা করা হতে পারে।

11

বর্তমানে সরকারি প্রকল্পটি গ্রাহকদের অবদানের উপর ভিত্তি করে ৬০ বছর বয়সের পরে গ্যারিন্টিযুক্ত ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন প্রদান করে। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত APY-এ ৭ কোটিরও বেশি তালিকাভুক্তি রয়েছে গ্রাহক। যার মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের এই পর্যন্ত ৫৬ লক্ষ্যেরও বেশি নতুন গ্রাহক অন্তর্ভুক্ত রয়েছে। পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ বা PERDA রাজ্য ও জেলা পর্যায়ে প্রচারণা কর্মসূচি, সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি সহ হিন্দি, ইংরেজি এবং ২১টি আঞ্চলিক ভাষায় APY প্রচারপত্র প্রকাশ সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই প্রকল্পের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে গ্রাহকরা অল্প পরিমাণ মূল্যের অবদান রাখতে পারবেন। যার শুরুতে ১৮ বছর বয়সী একজন ব্যক্তী ১০০০ টাকার মাসিক পেনশনের জন্য প্রতিমাসে ৪২ টাকার বিনিয়োগ থেকে শুরু হয়। ২০২৪ সালের শুরুর দিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্পের সেরা অনুশীলন পছন্দের উপর আলোকপাত করেছিল। পাশাপাশি তিনি APY প্রকল্পে ন্যূনতম ৮% রিটার্নের নিশ্চয়তাও প্রদান করেছেন। আগামী বাজেটে ১০,০০০ টাকার পেনশনের ব্যবস্থাপনা হয়ে উঠতে পারে আকর্ষনীয়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading