buzywithinfoBuzy With Info
Everything About Business
da

সরকারি কর্মীদের DA নিয়ে সুখবর! বড় আপডেট দিল পশ্চিমবঙ্গ সরকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যাবর্তনের পরেই বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। এক ধাক্কায় বৃদ্ধি পেতে চলেছে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা (DA)। 9 জুন শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রী পরিষদ। এরই মাঝে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন পদক্ষেপ সত্যিই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

New Add Banner1

জানা গিয়েছে যে, চার শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা (ডিএ)। শুধু তাই নয়, মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে প্রযোজ্য হবে মহার্ঘ ভাতা (DA)। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে নিঃসন্দেহে খুশি এই রাজ্যের সরকারি কর্মচারীরা। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) জানিয়েছে, মে, জুন এবং জুলাই 2024 -এর জন্য ব্যাঙ্ক কর্মীদের মহার্ঘ্য ভাতা 15.97 শতাংশ হবে।

সরকারি প্রকল্পের কোর্স

এবারের লোকসভা নির্বাচনে বাংলায় দুর্দান্ত পারফরম্যান্স করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 29টিতে জিতেছে TMCP। 2019 সালের লোকসভা নির্বাচনে এই সংখ্যা ছিল 22। সেবার বিজেপির ভাগে ছিল 18টি আসন ছিল। এবার তা কমে হয়েছে 12। এরই মধ্যে বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

da

আসলে, মহার্ঘ্য ভাতা (DA) হল বেতনের একটি অতিরিক্ত অংশ। মূলত সরকারি কর্মীদের ক্রয় ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে এই মহার্ঘ্য ভাতা। এবার 14 শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। বিধানসভায় বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারের কর্মীদের আরও 4 শতাংশ হারে মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেন। এবার একই বছরে দুই বার ডিএ বৃদ্ধি করলো রাজ্য সরকার।

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading