মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ Budget আগামী কয়েকদিনের মধ্যেই পেশ করা হবে। 2024-2025 অর্থবর্ষের Budget পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাতেই সুখবর পেতে চলেছেন করদাতারা। সেভিংস অ্যাকাউন্ট থেকে অর্জিত সুদের ওপর কর ছাড়ের পরিমাণ বাড়িয়ে 25 হাজার টাকা করার প্রস্তাব বিবেচনা করছে কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে পরামর্শ দিয়েছে ব্যাঙ্কগুলি।

সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে, বর্তমানে এটি পর্যালোচনার মধ্যে রয়েছে। Budget ঘোষণার সময়ে এই বিষয়ে প্রস্তাবের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একটি পৃথক আয়কর ব্যবস্থা চালু করা হয়েছিল 2020 সালের বাজেটে। এই শাসনব্যবস্থা সহজ কিন্তু করদাতাদের জন্য সব ধরনের ছাড় বন্ধ করে দেওয়া হয়। পুরানো কর ব্যবস্থার আওতায় আয়কর আইনের ধারা 80TTA এর অধীনে বার্ষিক 10,000 টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট থেকে সুদ করমুক্ত ছিল।
60 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য, এই সীমা 50,000 টাকার বেশি হলে। আবার 80TTB ধারা অনুসারে ফিক্সড ডিপোজিটের সুদের উপরও এই কর ছাড়ের সুযোগ রয়েছে। কিন্তু নতুন কর ব্যবস্থায় এই সুবিধাগুলো পাওয়া যায় না। আর ধারা 10(15)(i) অনুসারে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদ প্রাপ্ত করদাতারা সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য 3,500 টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের জন্য 7,000 টাকা পর্যন্ত ছাড় দাবি করতে পারেন।
এখন উভয় কর ব্যবস্থার অধীনে এই সুবিধা প্রদানের দাবি করছে ব্যাঙ্কগুলি। এতে তাদের ব্যবসায়ও উন্নতি হবে।
Article By – আস্তিক ঘোষ






