আপনি সোনা কিনুন, বা মিউচ্যুয়াল ফান্ড, ইক্যুইটি অথবা রিয়েল এস্টেট— সরকার সবক্ষেত্রেই ক্যাপিটাল গেইনের ট্যাক্সেশনের নিয়ম পরিবর্তন করেছে। ২০২৪ সালের ২৩ জুলাই থেকে নতুন নিয়মটি কার্যকর হওয়া শুরু করেছে। ২০২৪ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ক্যাপিটাল গেইন ট্যাক্সের নিয়মে সংশোধন করেছেন।
নতুন নিয়মের অধীনে, যে-কোনো non-financial asset যেমন সোনা বা রিয়েল এস্টেট, যেগুলি সরাসরি ফিনান্সিয়াল মার্কেটে ট্রেড হয় না, সেগুলি যদি ২ বছরের বেশি সময় ধরে হোল্ড করার পর বিক্রি করা হয় তাহলে এর ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে 12.5%, এবং indexation-এর সুবিধা থাকবে না। যদি ২ বছর হোল্ডিংয়ের আগেই বিক্রি করা হয়, তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ধরা হবে এবং এই ধরনের লাভ মোট আয়ের সঙ্গে যুক্ত হয়ে স্ল্যাব রেট অনুযায়ী কর ধার্য হবে। আপনি যদি এর মধ্যে সোনা কিনতে বা বিক্রি করতে চান তাহলে সোনার ওপর ক্যাপিটাল গেইনের নতুন আয়কর নিয়মগুলি আপনার জানা উচিত। চলুন আলোচনা করা যাক সোনার আলাদা আলাদা প্রকার কেনা বেচা করতে কী ধরনের কর দিতে হবে।
- সোনার গয়না : আপনি যদি সোনার তৈরি গয়না কিনতে চান তাহলে আপনাকে 3% GST বা Goods and Services Tax দিতে হবে। এই GST চার্জটি লাগু হবে সোনার গয়নার দামের ওপর, এছাড়াও মেকিং চার্জ আলাদা করে ধার্য হবে। সোনার গয়না কী আর ওপর কোনো আয়কর দিতে হয় না। এবার যদি আপনি পুরোনো সোনার গয়নার বদলে নতুন কিনতে চান অর্থাৎ এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়না কিনতে চান, তাহলে পুরোনো সোনার বদলকে পুরোনো সোনা বিক্রি হিসেবেই ধরা হবে। ফলে পুরোনো সোনার গয়না বিক্রির ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স ধার্য হবে। আগেই বলা হল, non-financial asset-এ ২ বছরের বেশি হোল্ড করে বিক্রি করলে LTCG ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এখানে যেহেতু সোনা একটি non-financial asset তাই ২ বছরের বেশি হোল্ড করার পর বিক্রি করলে 12.5% LTCG tax দিতে হবে। অর্থাৎ ধরুন আপনি ৩ বছর আগের কেনা সোনা বিক্রি করে ৬০,০০০ টাকা লাভ করলেন। তাহলে আপনার কর দিতে হবে ৭৫০০ টাকা (60000X12.5%) এবং এই ৭৫০০ টাকার ওপর আবার 4% cess (৩০০ টাকা) দিয়ে মোট কর দিতে হবে (৭৫০০+৩০০) = ৭৮০০ টাকা।
আর কেনার ২ বছর পূর্ণ হওয়ার আগেই বিক্রি করলে STCG tax কার্যকর হবে না আয়ের সঙ্গে যুক্ত হয়ে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী করযোগ্য হবে।
- Digital gold : যখন আপনি ডিজিটাল গোল্ড কিনবেন আপনি আপনাকে 3% GST দিতে হবে না, যা কিনা আপনি physical gold কেনার সময়ে দিয়ে থাকেন। এছাড়াও সোনার গয়না তৈরির মুজুরিও ডিজিটাল গোল্ডে নেই। ফলে আপনার 10%-15% অর্থ সঞ্চয় হল। তবে আয়করের বাকি সব নিয়ম ফিজিক্যাল গোল্ডের ক্ষেত্রে যেমন ডিজিটাল গোল্ডেও তা-ই।
- গোল্ড মিউচ্যুয়াল ফান্ড ও গোল্ড ETF : ১ এপ্রিল, ২০২৫ থেকে গোল্ড মিউচ্যুয়াল ফান্ড ও গোল্ড ETF-র ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্সের নতুন নিয়ম কার্যকর হবে। এর কারণ হল সরকার debt mutual fund-এর সংজ্ঞায় পরিবর্তন এনেছে, যা ওইসময়ই বাস্তবায়ন হবে। নতুন সংজ্ঞা অনুযায়ী মিউচ্যুয়াল ফান্ডের সেই ক্যাটাগরিকে debt fund বলা হবে যেটি নিজের মোট অ্যাসেটের 65% debt ও money market instrument-এ বিনিয়োগ করবে। নতুন নিয়ম অনুযায়ী যদি গোল্ড মিউচ্যুয়াল ফান্ড ২ বছর পূর্ণ হওয়ার আগে বিক্রি করা হয় তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ধরা হবে এবং STCG tax আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী করযোগ্য হবে।
যদি গোল্ড মিউচ্যুয়াল ফান্ড ২৪ মাস অর্থাৎ ২ বছর পূর্ণ করার পর বিক্রি করা হয় তাহলে LTCG tax হিসেবে 12.5% কর কাটা হবে এবং ইনডেক্সেশন বেনেফিট পাওয়া যাবে না। গোল্ড ETF-এর ক্ষেত্রে সেটি যদি কেনার ১২ মাসের মধ্যে বিক্রি করা হয়, তাহলে short term capital gain tax কার্যকর হয়ে যা আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী করযোগ্য হবে। আর যদি কেনার ১২ মাস পরে অর্থাৎ ১ বছর পরে বিক্রি করা হয় তাহলে LTCG tax হিসেবে indexation benefit ছাড়া 12.5% কর কাটা হবে।




