buzywithinfoBuzy With Info
Everything About Business
Cibil

‘প্রথমবার ঋণ গ্রহণের জন্য বাধ্যতামূলক নয় সিবিল স্কোর’- ঋণগ্রহীতাদের উদ্যেশে কী জানালো সরকার কর্তৃপক্ষ?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সংসদে সরকার স্পষ্ট করে জানিয়েছে যে, সিবিল বা CIBIL (Credit Information Bureau (India) Limited) স্কোর ছাড়া প্রথমবার ঋণগ্রহীতাদের ঋণ আবেদন সরাসরি প্রত্যাখ্যানের সম্মুখীন হওয়া উচিত নয়। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভার বর্ষাকালীন অধিবেশনে বলেন যে, ঋণ অনুমোদনের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) কোনও ন্যূনতম ক্রেডিট স্কোরের প্রয়োজনীয়তা নির্ধারণ করেনি। তিনি বলেন, ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক এবং ঋণ প্রতিষ্ঠানগুলিকে পরামর্শ দিয়েছে যাতে ক্রেডিট হিস্টোরি না থাকার কারণে কোনো আবেদনকারীদের যাতে তারা ফিরিয়ে না দেয়।

July 18 New in article ads By Sir

এর অর্থ হল যারা তাদের প্রথম ঋণের বা লোনের জন্য আবেদন করছেন, সেটা শিক্ষা, আবাসন, ব্যক্তিগত বা ব্যবসায়িক ক্ষেত্রের প্রয়োজনের জন্য হতে পারে। তাদের অন্যান্য পরামিতি বা প্যারামিটার বিবেচনা করা যেতে পারে। অর্থ প্রতিমন্ত্রীর সংসদের বক্তব্য অনুসারে, ব্যাংকগুলি কেবলমাত্র CIBIL স্কোরের উপর নির্ভর না করে আয়ের বিবরণ, কর্মসংস্থান রেকর্ড এবং অন্যান্য আর্থিক তথ্য ব্যবহার করে ঋণ পরিশোধের ক্ষমতা মূল্যায়ন করবে বলে আশা করা হচ্ছে। ব্যবহারকারীদের জন্য এই স্পষ্টীকরণ আনুষ্ঠানিক ঋণ গ্রহণের ক্ষেত্রে একটি সাধারণ বাধা দূর করে। তবে একবার ঋণ গ্রহণ করা হয়ে গেলে পরিশোধের আচরণ ব্যক্তির ক্রেডিট স্কোরকে প্রভাবিত করতে শুরু করবে। যা ভবিষ্যতের ঋণের শর্তাবলীকে প্রভাবিত করবে।
ভারতে ক্রেডিট স্কোর সাধারণত ৩০০ থেকে ৯০০ এর মধ্যে থাকে এবং এটি ঋণগ্রহীতার ঋণ পরিশোধের ট্র্যাক রেকর্ডকে প্রতিফলিত করে। ঋণদাতারা প্রায়শই ঋণ অনুমোদনের জন্য এটিকে একটি মানদণ্ড হিসাবে ব্যবহার করলেও, চৌধুরী স্পষ্ট করে বলেন যে এটি ব্যাংকগুলি মূল্যায়ন করতে পারে এমন বেশ কয়েকটি কারণের মধ্যে একটি। ভারতে বর্তমানে চারটি লাইসেন্সপ্রাপ্ত ক্রেডিট ব্যুরো রয়েছে – ট্রান্সইউনিয়ন CIBIL, ইকুইফ্যাক্স, CRIF হাই মার্ক এবং এক্সপেরিয়ান, যারা ক্রেডিট রিপোর্ট তৈরি করে। অবশ্য নতুন ঋণগ্রহীতাদের ক্ষেত্রে এই ধরনের রেকর্ডের অনুপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে তাদের অযোগ্য ঘোষণা করে না।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading