buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold

ইস্যু বন্ধ নতুন SGB-র। এহেন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের কাছে রইল আর কোন বিকল্প?

ডোমেস্টিক গোল্ড প্রাইস প্রতিনিয়ত বাড়তে থাকছে, আর অন্যদিকে এরই মাঝে কেন্দ্র সরকার SGB অর্থাৎ Sovereign Gold Bond স্কিম বন্ধ করে দিয়েছে। কারণ হিসেবে সরকার সোনার borrowing cost বা ঋণের খরচ বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছে।

11

বৈশ্বিক বাজারে spot gold প্রতি আউন্সে ২৮০০ ডলারের উপরে ট্রেড করেছে, আর এদিকে ভারতে ১০ গ্রাম সোনার দাম ৮০০০০ টাকার ঊর্ধ্বে পৌঁছে সর্বকালের রেকর্ড ভেঙেছে। আমরা জানি বৈশ্বিক অনিশ্চয়তার মাঝে সোনা, রুপোর মতো সম্পদকে সুরক্ষিত বিনিয়োগ বলে ধরা হয়। সেইরকমই সোভারিন গোল্ড লোনকে একটি আকর্ষণীয় বিনিয়োগ বলে ধরা হত কারণ এতে বিনিয়োগকারীরা সোনাকে ডিমেটারিয়ালাইজেশন ফর্মে স্টোর করতে পারতেন এবং বার্ষিক 2.5% সুদ পাওয়া যেত।

তবে বর্তমানে নতুন কোনো SGB ইস্যু করা হয়নি। এমনকি সাম্প্রতিক বাজেটেও SGB নিয়ে কোনো নতুন তথ্য জানা যায়নি। ফলত, বিনিয়োগকারীদের কাছে বর্তমানে SGB-র বিকল্প হিসেবে gold ETF, gold mutual fund ইত্যাদি রয়েছে যার মাধ্যমে সোনায় বিনিয়োগ করা যাবে। এছাড়াও বিকল্প রয়েছে ইতিমধ্যে ইস্যু হওয়া SGBগুলি সেকেন্ডারি মার্কেট থেকে কেনার।

আজকে আলোচনা করব সোভারিন গোল্ড ছাড়া ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্টের অন্যান্য বিকল্পগুলির সুবিধা-অসুবিধা কী।

→ Listed SGB:  ২০১৫ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত RBI ৬৭টি সোভারিন গোল্ড বন্ড ইস্যু করেছে, মোট ১৪.৭ কোটি ইউনিটের। এগুলি BSE ও NSE এই দুই এক্সচেঞ্জের ক্যাশ বিভাগে তালিকাভুক্ত ও ট্রেড করা হয়। খুচরো বিনিয়োগকারীরা ডিম্যাট অ্যাকাউন্টের সাহায্যে এই বন্ডগুলি কেনাবেচা করতে পারবেন। SGB একটি ৮ বছর ব্যাপী বিনিয়োগ, তবে এর lock-in period থাকে ৫ বছরের। SGB স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হলেও খুব বেশি ট্রেড হয় না। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম বছরের শেষে RBI একটি বাইব্যাক সুবিধা প্রদান করে এই বন্ডের ক্ষেত্রে। যাঁরা SGB-তে বিনিয়োগ করবেন, তাঁরা NSDL, CDSL বা RBI Retail Direct প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের রিডেম্পশন রিকোয়েস্ট জমা করতে পারেন।

→ গোল্ড ETF:  গোল্ড ETF দেশীয় সোনার দাম (Physical) ট্র্যাক করে। অর্থাৎ এগুলি সোনার দামের উপর নির্ভরশীল। একটি গোল্ড ETF-এর ইউনিট ১ গ্রাম সোনার সমান, অর্থাৎ গোল্ড ETF-এর ইউনিট ফিজিক্যাল গোল্ডকে দেখায়।

যেহেতু গোল্ড ETF-গুলি শেয়ারবাজারে লিস্টেড থাকে, তাই এগুলি যথেষ্ট লিক্যুইড এবং সুরক্ষিত। তবে একথা সত্যি যে এই ETF-এর একটি নির্দিষ্ট ব্রোকারেজ চার্জ রয়েছে, যদিও তা বাস্তব সোনার গহনার মেকিং চার্জের তুলনায় অনেক কম। আর ETF-এর expense ratio-ও কম কারণ এটি একটি প্যাসিভ ফান্ড। তবে এই বিনিয়োগের আগে মনে রাখতে হবে ETF সোনার দামকে ট্র্যাক বা অনুসরণ করে, ফলত দামের ওঠানামার কারণে এতে ভোলাটিলিটি দেখা যায়। এছাড়াও ETF-এ বিনিয়োগ করতে হলে অবশ্যই ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে।

5 2

→ গোল্ড মিউচ্যুয়াল ফান্ড:  গোল্ড মিউচ্যুয়াল ফান্ড হল একধরনের open-ended fund, যা গোল্ড ETF-এর ইউনিটে বিনিয়োগ করে। গোল্ড মিউচ্যুয়াল ফান্ডের লক্ষ্য হল সোনার সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্পদ তৈরি করা। প্রতিটি গোল্ড মিউচ্যুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার থাকেন যাঁরা ফান্ডের লক্ষ্য অনুযায়ী বিনিয়োগ সিদ্ধান্ত নেন।

গোল্ড মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে ইউনিটের দাম ট্রেডিং সেশনের শেষে NAV আকারে প্রকাশ করা হয়। গোল্ড মিউচ্যুয়াল ফান্ড অ্যাক্টিভলি ম্যানেজ করা হয় ফলে সোনার দামের থেকে বেশি ভালো রিটার্ন দিতে পারে, অর্থাৎ outperform করতে পারে। Gold mutual fund-এর expense ratio বেশি হয়। Gold mutual fund-এ বিনিয়োগ করার জন্য ন্যূনতম বিনিয়োগের পরিমাণ গোল্ড ETF-এর তুলনায় কম। গোল্ড মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হলে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন নেই।

উপরোক্ত বিকল্পগুলি মধ্যে SGB বা Sovereign Gold Bond সবচেয়ে ভালো উপায় সোনার বিনিয়োগের ক্ষেত্রে। তাই প্রথমেই তালিকাভুক্ত গোল্ড বন্ড যেগুলি মার্কেটে ট্রেড হয়, সেগুলিতে বিনিয়োগ করতে পারেন। তবে অস্বীকার করার জায়গা নেই যে, SGB যদি একইভাবে নতুন করে আর আবার ইস্যু না হয়ে থাকে তাহলে চাহিদা বাড়বে, যা পরোক্ষভাবে সমস্যা তৈরি করবে। Listed SGB ছাড়া বিনিয়োগকারীদের জন্য গোল্ড ETF বা গোল্ডের মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগের জন্য উপযোগী। তবে বিনিয়োগের আগে নিজের লক্ষ্য বুঝে বিনিয়োগ করা প্রয়োজন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading