Article By – সুনন্দা সেন

সাধারণ মানুষের জন্য একটি স্বস্তির বার্তাসহ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং GST কাউন্সিল সভা GST-এর ‘নেক্সট জেন’ – এর সংস্কার ঘোষণা করেছেন। এই পদক্ষেপে ট্যাক্স স্ল্যাবের ক্ষেত্রে বেশকিছু পরিবর্তন আনার সাথে বিশেষ করে ৫% এবং ১৮% করের ক্ষেত্রে বদল এনেছে, যা ২২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে। তবে সীতারমন বিলাসবহুল এবং নেশার বা ক্ষতিকারক পণ্যের জন্য একটি বিশেষ ৪০% GST স্ল্যাব চালু করেছে। এই সকল পণ্য ও পরিষেবার ক্ষেত্রে বিশেষ হার প্রয়োগ করা হয়েছে, কারণ এগুলি ইতিমধ্যেই ২৮% GST হার আকর্ষন করছিল। এছাড়া এক্ষেত্রে কমপেশেনসেস- এরও কোনো সুযোগ রাখা হচ্ছে না, বদলে ট্যাক্স GST-এর সাথে একীভূত হচ্ছে।
নীচে ৪০% GST স্ল্যাব প্রযোজ্য হবে এমন পণ্যের একটি তালিকা দেওয়া হলো। এর মধ্যে নেশাযুক্ত বা হারামের পণ্যও অন্তর্ভুক্ত রয়েছে। –
- পানমশলা
- সিগারেট
- গুটকা
- চিউইং ট্যবাকো
- তামাক পাতা বা ম্যানুফেকচার বিহীন তামাক
- সিগার, চুরুট সিগারিলো (তামাক বা তামাকের বিকল্প পণ্য)
- কোল্ড ড্রিংকস / চিনিযুক্ত পানীয়
- কার্বনেটেড পানীয়
- ফ্রুট ড্রিংস এবং ফ্রুট জুস (যা কার্বনেটেড পানীয়র অন্তর্ভুক্ত)
- অনলাইন গেমিং
- ক্যাফিনেটেড পানীয়
GST কাউন্সিল সকল নাগরিকের জীবন যাত্রার মান উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের ব্যবসা দিকে তাকিয়ে GST-এর স্ল্যাবে পরিবর্তন এনেছে। তাই তো পান মশলা, সিগারেট, গুটকা এবং তামাকের মতো ক্ষতিকারক পণ্যের উপর ৪০% GST আরোপের ঘোষণা করেছে। আর নতুন GST কারখানার বাইরে দামের পরিবর্তে খুচরা বা রিটেইল দামের উপর আরোপ করা হবে। সীতারমন বলেছেন তামাকযুক্ত বা পুনর্গঠিত তামাকজাত পণ্য, নিকোটিন সমাজ পরিবেশ এবং পরবর্তী প্রজন্মের জন্য খাবার। তাই সরকার জীবনযাত্রার মান বাড়াতে এই পদক্ষেপ গ্রহণ করেছে।




