buzywithinfoBuzy With Info
Everything About Business
DA

কেন্দ্র সরকারের বেশ কিছু কর্মীদের DA ২৪৬% বৃদ্ধি পেয়েছে! এই বৃদ্ধি কোন গ্রুপের কর্মীদের জন্য?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং কেন্দ্রীয় স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) নিয়ে বড়ো ঘোষণা করেছে ৬ষ্ঠ বেতন কমিশন। যারা এখনও ৬ষ্ঠ বেতন কমিশনের অধীনে পুরানো বেতন স্কেল অনুসারে যারা বেতন পাচ্ছেন, তাদের মূল বেতন ২৩৯% থেকে ২৪৬% বৃদ্ধি পাবে। অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগ দ্বারা জারি করা একটি অফিস মেমোরেন্ডাম (OM) অনুসারে, 

11

 এই পরিবর্তনটি ১ জুলাই, ২০২৪ থেকে প্রাপ্ত বেতনের উপর কার্যকর হবে। এছাড়াও মন্ত্রক নিশ্চিত করেছে যে DA প্রবিধান সংক্রান্ত পূর্ববর্তী অফিস স্মারকলিপির বিধানগুলি এই নতুন আপডেটের অধীনে প্রয়োগ করা অব্যাহত থাকবে।

যে সমস্ত সরকারী বিভাগ এবং সংস্থাগুলি কেন্দ্রীয় সরকারের বেতন স্কেল অনুসরণ করে তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে এই তথ্যটি সমস্ত সংশ্লিষ্ট কর্মচারীদের কাছে শীঘ্রই জানানো হয়। কেন্দ্রীয় স্বায়ত্তশাসিত সংস্থা এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংস বা PSU সেক্টরের কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারের কিছু বেসামরিক কর্মচারী, যারা এখনও ৬ষ্ঠ বেতন কমিশনের বিধানের আওতায় রয়েছে। বা বলা চলে সেই নিয়মে বেতন পান। তাদের সকলের জন্য DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। 
কেবল এই টুকুই নয়। জানা যাচ্ছে যে কেন্দ্র সরকার গত মাসে ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য DA বেসিক বেতনের ৩% থেকে ৫২% বাড়িয়েছে।  কেন্দ্র বছরে দুবার DA বা মহার্ঘ্য ভাতা বাড়ায়, ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে কার্যকর৷ আর পরবর্তী DA বৃদ্ধি ১ জানুয়ারী, ২০২৫ থেকে হবে৷ তবে, অতীতের মতোই মার্চ মাসে ঘোষণা করা হতে পারে DA বৃদ্ধির বিষয় এবং পরিমাণ৷

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading