buzywithinfoBuzy With Info
Everything About Business
DA

কেন্দ্র সরকারের কর্মীদের পোয়া বারো! শীঘ্রই বাড়তে চলেছে DA, কতটা বাড়বে আয়?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রইল বড় খবর। ফের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি পেতে পারে চলতি মাসের শেষ নাগাদ। সূত্র অনুসারে, 2024 সালের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে 3-4 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার। এর আগে 2024 সালের মার্চ মাসে সরকার ডিএ 4 শতাংশ বাড়িয়েছিল। মূল বেতনের 50 শতাংশ ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় কর্মীদের সুবিধা সংক্রান্ত এটি নিঃসন্দেহে একটি দ্বিতীয় বড় খবর। সম্প্রতি সরকার ইউনিফাইড পেনশন স্কিম (ইউপিএস) চালু করার কথা ঘোষণা করেছে।

7 3

কর্মচারী এবং পেনশনভোগীদের মুদ্রাস্ফীতি থেকে মুক্তি দিতে ডিএ এবং ডিআর দেয় কেন্দ্রীয় সরকার। ডিএ কেন্দ্রীয় কর্মচারীদের দেওয়া হয়, আর ডিআর দেওয়া হয় পেনশনভোগীদের। প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ এবং ডিআর পরিবর্তন করা হয়।সম্প্রতি সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালীন, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সকলকে জানান, কেন করোনা মহামারী চলাকালীন DA/DR এর তিনটি কিস্তি দেওয়া বন্ধ করা হয়েছিল। তিনি বলেন, মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের সময় সরকারের উপর আর্থিক চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানাচ্ছে বেশ কিছু কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়নগুলি। তবে আপাতত এ ধরনের কোনো পদক্ষেপ নিতে রাজি নয় সরকার। 30 জুলাই রাজ্যসভায় লিখিত উত্তরে, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, 2024 সালের জুন মাসে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের জন্য দুটি আবেদন গৃহীত হয়েছিল। তবে সরকার এখনো বিষয়টি বিবেচনা করেনি। 2014 সালের ফেব্রুয়ারিতে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল। এর সুপারিশগুলি 2016 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। কর্মচারীদের বেতন পর্যালোচনার জন্য প্রতি 10 বছর অন্তর একটি বেতন কমিশন গঠন করে সরকার।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading