NPS হল ভারতের সমস্ত নাগরিকদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা এবং সুবিধা প্রদানের লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ। NPS-এর লক্ষ্য হল জনসাধারণের মধ্যে অবসর গ্রহণের পর বা বার্ধক্যের সময়ের জন্য এখন থেকে সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলা। ২০০৩ সালের ২২ ডিসেম্বর কেন্দ্র সরকার সমস্ত সরকারি কর্মীদের অবসর জীবনে আয়ের পথ সুরক্ষিত করতে NPS চালু করে।

আর তার ঠিক পরের বছর অর্থাৎ ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে সকল দেশবাসীর জন্যে NPS এর পরিষেবা চালু করা হয়। জানিয়ে রাখা ভালো প্রথমে NPS কেবল মাত্র Central Government employees- দের জন্যে বাধ্যতামূলক ছিলো। কিন্তু PFRDA (Pension Fund Regulatory and Development Authority) এখন সমস্ত ভারতীয় নাগরিকদের জন্যে এটি উন্মুক্ত করেছে। কারণ সরকারি কর্মীদের তুলনায় বেসরকারি এবং unorganised sector এর কর্মীদের নিয়মিত পেনশন পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ন। আর এই government scheme 80C এবং 80CCD এর অধীনে কর সুবিধা প্রদান করে।

মূল আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখা ভালো যেকোনো বিনিয়োগ পরিকল্পনার ক্ষেত্রে আবেদন করা এবং অ্যাকাউন্ট খোলা আবশ্যক। আর কথা যদি সরকারি স্কিমের ( Government schemes) হয়, তবে পোষ্ট অফিস সহ বেশকিছু সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয় বিনিয়োগের জন্য। সরকারি স্কিমে বিনিয়োগ তুলনামূলক বেশি নিরাপদ, ঝুঁকি মুক্ত এবং উচ্চ সুদ প্রদান কারি। আপনিও যদি Government schemes এ বিনিয়োগ কতে চান তবে লিংকে ক্লিক করুন: যেখানে সকল স্কিমের বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করা রয়েছে, তাও সম্পূর্ন বাংলা ভাষায়।
https://creator.tagmango.app/bwi-courses

১৮ থেকে ৭০ বছর বয়সী যেকোনো ভারতীয় আবেদন করার মাধ্যমে NPS এ যুক্ত হতে পারে। আর আবেদন আপনারা অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতে করতে পারবেন। তার জন্যে প্রয়োজন আধার কার্ড, ছবি, permanent Retirement Account Number বা PRAN আবেদন পত্র। আর অনলাইনের সাবস্ক্রাইবাররা eNPS ওয়েবসাইটে গিয়ে pan এবং ব্যাংক ডিটেইল দিয়ে NPS এ অ্যাকাউন্ট খুলে যুক্ত হতে পারবেন। সকলেই জানেন নিশ্চই NPS এ স্বিনিয়োগকারী নিজের জমানো টাকার ২৫% রিডিম করতে বা তুলতে পারেন। মাথায় রাখতে হবে, এই ২৫% বিনিয়োগকারীর অবদান, NPS অ্যাকাউন্টে জমা টাকার নয়। যাই হোক, ম্যাচিউরিটির আগে এনপিএসের কিছু অংশ প্রত্যাহার করার জন্য অ্যাকাউন্টের ন্যূনতম বয়স ১০ বছর হতে হবে।

এবার প্রশ্ন হলো ১০০% বা NPS থেকে পুরো টাকা কি তোলা যায়? এর উত্তর হল- না। এই সরকারি স্কিম থেকে একসঙ্গে ১০০% টাকা তোলা যায় না। আসলে এনপিএস অবসরকেন্দ্রিক বিনিয়োগ পণ্য। অবসর গ্রহণের পর নিয়মিত আয়ের জন্যই এই স্কিমে বিনিয়োগ করা হয়। তবে বিশেষ পরিস্থিতিতে বিনিয়োগকারী জমা টাকার একটা অংশ তুলে নিতে পারেন। ম্যচিউরিটির সময় অর্থাৎ বিনিয়োগকারীর যখন ৬০ বছর বয়স হবে, তখন তিনি কর-মুক্ত একক পরিমাণ হিসেবে কর্পাসের ৬০% তুলতে পারবেন। বাকি ৪০% এই স্কিম থেকেই নিয়মিত আয় পাবেন বিনিয়োগকারী। আর যদি বিনিয়োগকারীর মৃত্যু হলে নমিনি বা আইনি উত্তরাধিকারী জমা অর্থ সম্পূর্ণ প্রত্যাহার করতে পারবেন।
এবার চলুন দেখে নেওয়া যাক NPS এর transaction charges গুলি ঠিক কত? –
- রেজিস্ট্রেশন চার্জ – ২০০ টাকা (excluding tax)
- কন্ট্রিবিউশন চার্জ – ৩০ টাকা (excluding tax)
- সকল সার্ভিস চার্জ – ৩০ টাকা (excluding tax)
- সকল প্রকারের উইথড্রল চার্জ – ১২৫ টাকা (excluding tax)




NPS-এর নতুন বিনিয়োগ বিকল্প, অবসরের সঞ্চয়ে কেমন প্রভাব ফেলবে?
November 13, 2024[…] এনপিএস-এ ইতিমধ্যে অ্যাক্টিভ ও অটো চয়েস অপশন রয়েছে। অ্যাক্টিভ চয়েসে বিনিয়োগকারীরা নিজেদের পছন্দমতো অ্যাসেটে নিজেদের চাহিদা অনুযায়ী বিনিয়োগ করতে পারেন। ৫০ বছর বয়স পর্যন্ত এই ফান্ডে ইক্যুইটি এক্সপোজার সর্বাধিক রয়েছে 75%। এরপর ইক্যুইটি এক্সপোজার কমতে থাকে এবং ৬০ বছর বয়সে পৌঁছে সর্বাধিক এক্সপোজার হয় 50%। বাকি অর্থ গভর্নমেন্ট সিকিউরিটি, কর্পোরেট বন্ড এবং অল্টারনেট অ্যাসেটে বিনিয়োগ করা যাবে। যদিও অল্টারনেটিভ অ্যাসেটে সর্বাধিক 5% অ্যালোকেট করা যাবে। […]