আজকের প্রকাশিত একটি নতুন প্রতিবেদন জানাচ্ছে যে ইন্ডাস্ট্রি লবি অ্যাসোচ্যাম এবং পরামর্শ সংস্থা (Consulting Firm) Ey জানিয়েছে ভারতের ই-কমার্স (E-commerce) রপ্তানি বাড়াতে বাজেটে পদক্ষেপ নেওয়া উচিত। যার মধ্যে অন্যতম হল কুরিয়ার রপ্তানির জন্য চালানের সীমা বাড়ানো। এর বাদে বাজেটে বদলানোর জন্য অন্যান্য যে সকল সুপারিশগুলি রয়েছে তা হলো দ্রুত ক্লিয়ারেন্স করার জন্য আন্তঃসীমান্ত ই-কমার্স বাণিজ্যে পৃথক কাস্টম তত্বাবধান কোড তৈরি, Simplified payment procedures এবং নীতি নির্ধারণের জন্য ডেটা সংগ্রহ নিশ্চিত করা।
বাণিজ্য মন্ত্রক ভারতের ই-কমার্স (E-commerce) নীতির নিয়ন্ত্রক কাঠামোর উপর কাজ করছে। আশা করা হচ্ছে তা এই বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। পাশাপাশি জানা যাচ্ছে যে, চলতি বছরে ভারতে ই-কমার্স রপ্তানি ৪ বিলিয়ন ডলার থেকে ৫ বিলিয়ন ডলার অনুমান করা হয়েছে। যা ২০২২-২৩ অর্থবছরের জন্য দেশের মোট পণ্য রপ্তানির প্রায় ০.৯% থেকে ১.১%- এর জন্য দায়ী।
ইন্ডাস্ট্রী লবি অ্যাসোচ্যাম এবং পরামর্শক সংস্থা EY দ্বারা কেন্দ্র সরকারকে বাজেটের সুপারিশ করা রয়েছে যে ই-কমার্স (E-commerce)রপ্তানি বাড়ানো জন্য ভারতকে তার কুরিয়ার রপ্তানির জন্য চালানের সীমা চার গুণ বাড়িয়ে ৫০ হাজার ডলার করা উচিত। কুরিয়ার আমদানি ও রপ্তানি প্রবিধান, ২০১০- এর অধীনে যার বর্তমান সীমা ১২,০০০ ডলার। এই বিষয় Assocham’s – এর মহাসচিব দীপক সুদ বলেছেন, পরিবর্তনগুলি ভারতীয় ই-কমার্স রপ্তানিকারকদের বিশ্বব্যাপী আরও প্রতিযোগিতামূলক করতে সাহায্য করবে।
Article By – সুনন্দা সেন






