Article By – সুনন্দা সেন

সূত্রের খবর অনুযায়ী এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO ২০২৪-২৫ অর্থবছরের জন্য EPF-এর সুদের হার ৮.২৫% ধরে রাখার সীদ্ধান্ত নিয়েছে। যা অর্থমন্ত্রণালয়ের অনুমোদনের পর এই হার সাত কোটিরও বেশি গ্রাহকের কাছে জমা করা হবে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে EPFO এই সুদের হার ৮.২৫%-এ উন্নীত করেছিল। যা ২০২২-২৩ অর্থবছরে ৮.১৫% ছিল। এর আগে ২০২২ সালের মার্চ মাসে, EPFO ২০২১-২২ অর্থবছরের জন্য সুদের হার চার দশকের সর্বনিম্ন ৮.১%-এ নামিয়ে আনে। যা ২০২০-২১ অর্থবছরের ৮.৫% সুদের হার থেকে কমিয়ে আনা হয়েছিল।
হিস্টোরিকালি EPF সুদের হারে ওঠানামা দেখা গেছে। ২০১৮-১৯ সালে সুদের হার ৮.৬৫%, ২০১৯-২০ সালে ৮.৫০% এবং ২০২১-২২ সালে ৮.১% ছিল। যা নিম্নমুখী প্রবণতাকে প্রতিফলিত করে। EPF-এর সুদের হার সর্বোচ্চ ছিল ২০১৫-১৬ সালে ৮.৮০%। তারপরে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ সালে ৮.৭৫%। ২০২৪-২৫ সালের জন্য এই হার কাটছাট করার পর ৮.২৫%-এ স্থিতিশীল করা হয়। যা অর্থ মন্ত্রণালয়ের অ্যাপ্রুভ্যালের অপেক্ষায় রয়েছে।
এবার চলুন একবার দেখে নেওয়া যাক কীভাবে গ্রাহকরা EPF-এর ব্যালেন্স চেক করবে:-
- EPFO-এর ওয়েবসাইটে গিয়ে মেম্বার পাসবুক অপশন নির্বাচন করে, UAN এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর EPF ব্যালেন্স, কন্ট্রিবিউশন এবং অর্জিত সুদের হার দেখতে পারেন।
- উমং (Umang) অ্যাপ ডাউনলোড করে আপনার ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রশন ব্যালেন্স চেক করার সাথে একাধিক সুবিধার অ্যাক্সেস পেতে পারেন।
- 0II-22901406 নাম্বারে রেজিস্টার্ড নাম্বার দিয়ে মিসকল দেওয়ার মাধ্যমেও ব্যালেন্সের ডিটেইলস পেতে পারেন (লক্ষ্য রাখতে হবে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংক ডিটেইলস যেনো লিঙ্কড থাকে)।




