buzywithinfoBuzy With Info
Everything About Business
EPFO

EPFO-এর নতুন পরিষেবা! সহজে ঘরে বসেই হবে নাম ও জন্ম তারিখের মতো তথ্যে পরিবর্তন

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তার সদস্যদের একটি নতুন পরিষেবা অফার করছে। EPFO সদস্যরা সহজেই তাদের ব্যক্তিগত তথ্য যেমন নাম ইত্যাদি সংশোধন করতে সক্ষম হবেন। সরকার EPFO-তে সংস্কার কার্যকর করেছে। এখন EPFO-এর ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে সদস্যরা EPFO-এর যাচাই বা অনুমোদন ছাড়াই অনলাইনে নাম এবং জন্ম তারিখের মতো তথ্যে পরিবর্তন করতে পারবেন।

10

শনিবার থেকে এই সুবিধা শুরু হয়েছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, ‘EPFO-র 10 কোটিরও বেশি সুবিধাভোগী রয়েছে। যখনই কোনও সদস্যকে EPFO-র কাছে উপলব্ধ তার তথ্যে কোনও পরিবর্তন করতে হাত, তাকে একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হাত। কিন্তু এখন EPFO-তে সংস্কার কার্যকর করা হয়েছে।

এর পরে, সদস্যরা তাদের তথ্যে সহজেই কোনও বাহ্যিক সাহায্য ছাড়াই পরিবর্তন করতে সক্ষম হবেন। নতুন সুবিধার অধীনে, কর্মচারীরা তাদের ব্যক্তিগত তথ্য যেমন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, জাতীয়তা, বাবা/মার নাম, বৈবাহিক অবস্থা, স্ত্রীর নাম, কর্ম সংস্থায় যোগদান এবং ছাড়ার তারিখে অনলাইনে পরিবর্তন করতে পারবেন। এর জন্য কোম্পানির অনুমোদনের প্রয়োজন হবে না।

কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে নাম পরিবর্তন এবং অন্যান্য তথ্য সম্পর্কিত প্রায় 8 লক্ষ অভিযোগ পাওয়া গেছে। এই পরিবর্তনের মাধ্যমে দ্রুত এসব অভিযোগের সমাধান হবে। সম্প্রতি পেনশনভোগীদেরও সুখবর দিয়েছে EPFO। EPFO সারা দেশে তার সমস্ত আঞ্চলিক অফিসে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম (CPPS) বাস্তবায়ন সম্পন্ন করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading