Article By – সুনন্দা সেন

কেন্দ্রীয় সরকার দেশের কৃষকদের জন্য একাধিক প্রকল্প চালু এবং সংশোধন করে। যেগুলির মাধ্যমে কৃষকরা চাষ করা থেকে অবসর জীবন যাপনে আর্থিক সুবিধা পেয়ে থাকে। কৃষকদের জন্য ডিজাইন করা বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি হল ‘প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা’। এই প্রকল্পটি মূলত কৃষকদের অবসর জীবনের আর্থিক চাহিদার পূরণের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। যা মাধ্যমে ৬০ বছরের পর প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। যারা এখনও পর্যন্ত এই স্কিম বা প্রকল্পের বিষয় জানেন না, তাদের জন্য বিশেষ অনুরোধ রইল শেষ অব্দি পড়ার জন্য।
ভারতীয় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের অবসর গ্রহণের পরবর্তী জীবনের আর্থিক নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে ভারতের কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (Pradhan Mantri Kisan Maandhan Yojona) স্কিম চালু করেছিল। এই প্রকল্পের মাধ্যমে মাসিক ৩,০০০ টাকা পেনশনের সুবিধা পেতে হলে কৃষকদের ১৮ বছর থেকে ৪০ বছর বয়সের মধ্যে আবেদন করতে হবে। কিষান মানধন যোজনায় বিনিয়োগের নূন্যতম সীমা ৫৫ টাকা এবং সর্বোচ্চ সীমা ২০০ টাকা রয়েছে।
প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত এই স্কিমটিতে শুধুমাত্র ভারতের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরা আবেদন করতে পারবেন। কৃষকদের বয়স অবশ্যই ১৮ বছর তেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। নিজস্ব চাষের জমি যাদের রয়েছে তারাই ‘প্রধানমন্ত্রী কৃষাণ মানধন যোজনা’- এ বিনিয়োগ করতে পারবেন। যদি কোনো কৃষকের জমির পরিমান ২ হেক্কটরের বেশি, সেক্ষেত্রে সে এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবে না। চলুন দেখে নেওয়া যাক আবেদন করার সময় কোন কোন প্রয়োজনীয় নথিপত্র লাগবে। :—
- আধার কার্ড
- ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট
- ইনকাম সার্টিফিকেট
- জমির দলিল
- আবাসিক শংসাপত্র বা রেসিডেন্ট সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজ ফটো





