buzywithinfoBuzy With Info
Everything About Business
bdgt11

বেতনভোগী কর্মীদের ‘আচ্ছে দিন’! বছরে 17,500 টাকা বাঁচবে তাঁদের, ঘোষণা অর্থমন্ত্রীর

হাইলাইটস

1. বাজেটে করদাতাদের জন্য বড় ঘোষণা।

2. বাজেটে করদাতাদের আয়কর ছাড়ের ঘোষণা।

3. কর্মীরা 17,500 টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবেন।

2024-25 আর্থিক বছরের বাজেটে করদাতাদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারামন। চলতি অর্থবর্ষে বাজেটে করদাতাদের আয়কর ছাড়ের ঘোষণা করলেন তিনি। তবে যারা নতুন কর ব্যবস্থা বেছে নেবেন, তারাই শুধুমাত্র এই ছাড় পাবেন। নতুন কর ব্যবস্থা সংশোধন করা হয়েছে। অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারামন আয়কর স্ল্যাব এবং হারে পরিবর্তনের প্রস্তাব পেশ করেছেন।

8 2

এবারের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50 হাজার টাকা থেকে বৃদ্ধি করে 75 হাজার টাকা করা হয়েছে। মৌলিক ছাড়ের সীমা মাত্র 3 লাখ টাকা। অর্থমন্ত্রী (Finance Minister)নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, আয়করের নিয়মে পরিবর্তনের কারণে বেতনভোগী শ্রেণি 17,500 টাকা পর্যন্ত সঞ্চয় করতে সক্ষম হবেন।

বিষয়টি একটু বুঝিয়ে বলা যাক। ধরে নেওয়া যাক, এক ব্যক্তির বার্ষিক বেতন 10 লাখ টাকা। তিনি নতুন কর ব্যবস্থা বেছে নিয়েছেন। গত বছর, এই আয়ের উপর তাকে 54,600 টাকা আয়কর এবং সেস দিতে হয়েছিল। এবার নতুন কর ব্যবস্থা বেছে নেওয়ায় তাঁকে আয়কর এবং সেস -সহ মাত্র 44,200 টাকা দিতে হবে।

ওই ব্যক্তির আয় 10 লাখ টাকা। গত বছর তিনি 50 হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পেয়েছিলেন। এখন তাঁর আয় কমে দাঁড়িয়েছে 9.5 লাখ টাকা। এর মধ্যে 3 লাখ টাকার ওপর কোনও কর লাগবে না। এর উপরে 6 লাখ টাকা পর্যন্ত পাঁচ শতাংশ ট্যাক্স মানে 15,000 টাকা ট্যাক্স লাগবে। গত বছর 6 থেকে 9 লাখ টাকার স্ল্যাবের ওপর 10 শতাংশ কর দিতে হত।

অর্থাৎ এই পরিমাণের উপর 30,000 টাকা ট্যাক্স। এরপর 50 হাজার টাকা বাকি ছিল, যার ওপর 15 শতাংশ হারে কর আরোপ করা হয়েছে। এইভাবে, মোট কর আদায় হয়েছে 52,500 টাকা। এর ওপর চার শতাংশ সেস ধার্য করা হবে। এখন এতে আরও 2100 টাকা যোগ হবে। অর্থাৎ মোট কর 54,600 টাকা।

ওই ব্যক্তির আয় এখনও মাত্র 10 লাখ টাকা। তবে এ বছর তিনি 75 হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন। অর্থাৎ তাঁর আয় রয়ে গিয়েছে 9.25 লাখ টাকা। এর মধ্যে 3 লাখ টাকার ওপর কোনও কর ধার্য করা হবে না। 9 থেকে 7 লাখ টাকার ওপর পাঁচ শতাংশ কর। অর্থাৎ এই পরিমাণের উপর তাদের 20 হাজার টাকা কর দিতে হবে। এরপর বাকি ছিল আড়াই লাখ টাকা।

New in article ads By Sir

এর ওপর 10 শতাংশ হারে কর দিতে হবে। অর্থাৎ তাঁকে 22500 টাকা বেশি দিতে হবে। মোট করের পরিমাণ ছিল 42500 টাকা। এর ওপর চার শতাংশ সেস ধার্য করা হবে। অর্থাৎ একত্রে 1700 টাকা দিতে হবে। এভাবে মোট কর হয়েছে 44200 টাকা। বলাই যায়, গত বছরের তুলনায় এই বছর তার 10400 টাকা সাশ্রয় হবে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading