buzywithinfoBuzy With Info
Everything About Business
flfig

বিশেষ স্কিমে কমল টিকিটের দাম! মাত্র 400 টাকায় করা যাবে বিমান সফর

দেশের ছোট শহরগুলিকে ফ্লাইট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা “উড়ান”। তাই তো ভারতের ছোট শহরগুলিতে Flight-এ ভ্রমণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি প্রকল্প এবং কিছু এয়ারলাইন্স নতুন এলাকায় Flight পরিষেবা চালু করার কারণে এমনটা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

Flight

2023-24 সালে ছোট শহরের বিমানবন্দরগুলিতে যাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় 30 থেকে বেড়ে 702 শতাংশ হয়েছে। বর্তমানে,2018 সাল থেকে চালু হওয়া দিউ বিমানবন্দরে যাত্রীর সংখ্যা 65 শতাংশ বৃদ্ধি পেয়ে 66,252 হয়েছে। বিমান মন্ত্রকের তথ্য অনুসারে, দিউ থেকে আহমেদাবাদ এবং সুরাত পর্যন্ত ইন্ডিগো এয়ারলাইন্সের পরিচালিত Flight-এ গড় যাত্রী ছিল 69 শতাংশ।

2019 সালে চালু গিয়ে পান্তনগর বিমানবন্দরে যাত্রীর সংখ্যা বর্তমানে 55.8 শতাংশ বৃদ্ধি পেয়ে 110,824 তে পৌঁছেছে। পিছিয়ে নেই মেঘালয়ের শিলংও। চলতি বছরে 2023 সালের তুলনায়, এই বিমানবন্দরে যাত্রীর সংখ্যা 40 শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ইক্সিগোর তথ্য অনুসারে, গুয়াহাটি এবং ডিমাপুরের ফ্লাইট টিকেট মাত্র 400 টাকা থেকে শুরু। আগ্রা বিমানবন্দরেও বাড়ছে যাত্রীসংখ্যা।

15

2023-24 সালে 40.9 শতাংশ বৃদ্ধি পেয়ে যাত্রী সংখ্যা 182,956 -তে পৌঁছেছে। আঞ্চলিক বিমানবন্দরগুলির মধ্যে তেজপুরে বিমান যাত্রীর সংখ্যা 70 শতাংশ বৃদ্ধি পেয়ে 32,000 জনেরও বেশি যাত্রী ভ্রমণ করেছেন। 2022-23 সালে এই সংখ্যা ছিল মাত্র 4,000। তেজপুর থেকে লীলাবাড়ি পর্যন্ত বিমানের টিকিটের দাম সস্তা হওয়ার কারণেই এই বিমানবন্দরটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading