buzywithinfoBuzy With Info
Everything About Business
Edible oil

সরকার অপরিশোধিত ভোজ্য তেলের আমদানি শুল্ক ২০% থেকে কমিয়ে ১০% করেছে! অভ্যন্তরীণ বাজারে এর কী প্রভাব পড়বে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

PTI জানিয়েছে, ভোজ্য তেলের দাম কমাতে এবং দেশীয় প্রক্রিয়াজাতকরণ শিল্পকে সুরক্ষিত করার লক্ষ্যে সরকার অপরিশোধিত পাম তেল, সোয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের উপর মৌলিক শুল্ক (basic customs duty) ১০% কমিয়েছে। বর্তমানে ভারত তার অভ্যন্তরীণ ভোজ্য তেলের চাহিদা ৫০%-এরও বেশি আমদানি করে। খাদ্য সচিব সঞ্জীব চোপড়ার মতে, সরকার অপরিশোধিত ভোজ্য তেলের উপর মৌলিক শুল্ক ২০% থেকে কমিয়ে ১০% করেছে। কারণ তিনটি পণ্যের উপর কার্যকর আমদানি শুল্কের মধ্যে মৌলিক শুল্ক এবং অতিরিক্ত ফি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া অপরিশোধিত তেলের জন্য কার্যকর শুল্ক (effective duty) ৩৫.৭৫%-এ দাঁড়িয়েছে। 

6 2

সর্বশেষ সরকার প্রদত্ত এই সীদ্ধান্তকে SEA এবং ইন্ডিয়ান ভেজিটেবল অয়েল প্রডিউসারস অ্যাসোসিয়েশন বা IVPA স্বাগত জানিয়েছে। আগে দেশীয় প্রক্রিয়াজাত কারীদের সুরক্ষার জন্য তারা অপরিশোধিত এবং পরিশোধিত ভোজ্য তেলের মধ্যে শুল্ক পার্থক্য বৃদ্ধির দাবি জানিয়েছিল। সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা SEA-এর নির্বাহী পরিচালক বিভি মেহেতার মতে, এই শুল্ক পার্থক্য দেশীয় শিল্পকে তাদের পরিশোধন ক্ষমতা কাজে লাগাতে সাহায্য করবে এবং কুকিং অয়েল বা রান্নার তেলের খুচরা মূল্য (Retail Prices) কমাতে সাহায্য করবে। তিনি আরও বলেন যে এই আমদানি শুল্ক হ্রাসের সীদ্ধান্ত উদ্ভিজ্জ তেল (Vegetable Oil) পরিশোধক এবং ভোক্তাদের জন্য লাভজনক। 

কারণ অপরিশোধিত তেলের উপর শুল্ক কমার কারণে স্থানীয় দাম কমে যাবে। বর্তমানে অপরিশোধিত পাম তেলের তুলনায় পরিশোধিত পাম তেল সস্তা হওয়ায়, আমদানি বেশি ছিল। আর ভারত মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে পাম তেল আমদানি করে। এছাড়াও IVPA-এর সভাপতি সুধাকর দেশাই অপরিশোধিত ভোজ্য তেলের উপর মৌলিক শুল্ক ২০% থেকে কমিয়ে ১০% করার সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে। ১৪ সেপ্টেম্বর, ২০২৪-এ অপরিশোধিত ভোজ্য তেলের উপর মৌলিক শুল্ক ০ থেকে বাড়িয়ে ২০% করেছিল। যার পরে অভ্যন্তরীণ তেলের দাম বৃদ্ধি পায়। বর্তমানে শুল্ক কমার কারণে তেলের দাম কমবে বলে আশা করা হয়েছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading