buzywithinfoBuzy With Info
Everything About Business
Budget

বিকল্প বাজেট ব্যয় অনুমোদনের জন্য লোকসভায় সরকারের আবেদন; লোকসভা থেকে মোট ২.৮১ লক্ষ কোটি টাকার অনুমোদন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের কেন্দ্রীয় সরকার ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় (Additional Expense) প্রায় ২.৮১ লক্ষ কোটি টাকা করার জন্য লোকসভা থেকে অনুমোদন চেয়েছে। আর এটি বাজেটের মূল বরাদ্দের বাইরে অতিরিক্ত খরচ। যা Supplementary Demand for Grants বা অনুদানের জন্য সম্পূরক চাহিদার আকারে পার্লামেন্ট উপস্থাপন করা হয়েছে। এতে নেট আউটগো বা বাস্তব সরকারি  খরচ প্রায় ২,০১,১৪৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। আর বাকি অংশ বিভিন্ন বিভাগের সঞ্চিত অর্থ বা অতিরিক্ত রাজস্ব থেকে পূরণ করার পরিকল্পনা রয়েছে। 

July 18 New in article ads By Sir 1

পাশাপাশি সরকার এই অতিরিক্ত ব্যয়ের বড় অংশ সাবসিডি ও জনকল্যানমূলক খাতে ব্যবহার করবে। বিশেষ করে, 

  • কৃষি ও সার সাবসিডিতে বরাদ্দ প্রায় ১৯,২৩০ কোটি টাকা। 
  • প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বা PMGKAY (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana)-এর সাবসিডি প্রায় ২৩,৬৪১ কোটি টাকা
  • এছাড়া সেনাবাহিনী, রাষ্ট্রীয় কর্মসূচী ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতেও বরাদ্দ রখা হয়েছে। 

ফাইন্যান্স বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারি মাসে এই অতিরিক্ত ব্যয় সরকারের বাজেট ঘাটতি বা Fiscal deficit-এ বড় প্রভাব ফেলবে না। কারণ বিভিন্ন বিভাগের সঞ্চিত অর্থ এবং রাজস্বের বৃদ্ধির মাধ্যমে নেট আউটফ্লো নিয়ন্ত্রিত থাকবে। রিপোর্ট থেকে জানা যায়, ডিসেম্বর, ২০২৫-এ সরকার প্রথম ব্যাচে প্রায় ১.৩২ লক্ষ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অনুমোদন চেয়েছিল, যার নেট প্রভাব ছিল প্রায় ৪১,৪৫৫ কোটি টাকা। দ্বিতীয় ব্যাচের অনুমোদনের মাধ্যমে সরকার বড় অংশ সামাজিক খাতে এবং স্থিতিশীলতা তহবিলে ব্যয় করতে পারবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading