কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর এসেছে। সরকার এখন অবসরকালীন Gratuity এবং ডেথ গ্র্যাচুইটির সীমা 25 শতাংশ বাড়িয়ে 20 লাখ থেকে 25 লাখ টাকা করেছে। এই বৃদ্ধি 1 জানুয়ারি, 2024 থেকে কার্যকর বলে বিবেচিত হবে৷ এতে কর্মীদের অনেক উপকার হবে। লোকসভা নির্বাচন শুরুর আগেই কর্মীদের DA Hike করেছিল কেন্দ্রীয় সরকার।

ডিএ 4 শতাংশ বৃদ্ধির পর এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ মূল বেতনের 50 শতাংশ হয়ে গিয়েছে। আর এখন অবসরকালীন Gratuity ও ডেথ গ্র্যাচুইটি -সহ অন্যান্য ভাতা বাড়ানো হবে বলে জানা যাচ্ছে। মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে, সরকারি কর্মচারীদের অনেক ভাতা বেড়েছে, যার মধ্যে অবসরকালীন গ্র্যাচুইটিও রয়েছে।
এখন 1 জানুয়ারি, 2024 -এর পরে অবসর নেওয়া কর্মচারীরা এই সুবিধা পাবেন। এর আগে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) 4 শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর তার DA Hike হয়ে 50 শতাংশ হয়। এর আগে, গত মাসে 30 এপ্রিল গ্রাচুইটি বাড়ানোর বিষয়ে একই ঘোষণা করা হয়েছিল, তবে এটি 7 মে স্থগিত করা হয়েছিল।

পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, 1972 অনুসারে, কোনও কর্মী যদি কোনও সংস্থায় কমপক্ষে পাঁচ বছর একটানা কাজ করেন তবে তিনি গ্র্যাচুইটি সুবিধা পাবেন। এর আগে মার্চ মাসে কেন্দ্রীয় সরকার তার কর্মীদের মহার্ঘ ভাতা 4 শতাংশ বাড়িয়েছিল। এর পর ডিএ হয়ে গিয়েছে 50 শতাংশ। এই বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনভোগীরা মূল্যস্ফীতি থেকে বড় ধরনের স্বস্তি পেয়েছেন।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ



