buzywithinfoBuzy With Info
Everything About Business
TDS

লটারি, হোর্স রেস থেকে মিউচ্যুয়াল ফান্ডের আয়ে গুণতে হবে মোটা অঙ্কের TCS এবং TDS; চোখ রাখুন বাজেট ২০২৫-এ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স বা TCS এবং ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা TDS-এর জন্য একাধিক বিভাগের সীমা বৃদ্ধি করা হয়েছে। যার মধ্যে রয়েছে লটারি, হোর্স রেস্ এবং মিউচ্যুয়াল ফান্ড থেকে আয়, লভ্যাংশ (dividends) এবং কমিশন। সরকার লটারি জয়ের উপর করের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রস্তাব করেছে। ধারা ১৯৪ বি-এর অধীনে বার্ষিক মোট সীমা ১০,০০০ টাকা থেকে প্রতি লেনদেনের ভিত্তিতে পরিবর্তন করা হয়েছে।

July 18 New in article ads By Sir 1

TCS এবং TCS ফ্রেশহোল্ডে বাজেটের পর মূল যে পরিবর্তন লক্ষ্যনীয়, তা হল:

  1. লটারি, ক্রসওয়ার্ড পাজেল, হর্স রেসে জয়ে ক্ষেত্রে আগে একটি আর্থিক বছরে মোট জয়ের অর্থের পরিমাণ ১০,০০০ টাকার বেশি TDS টাকা হত। তবে বর্তমান পরিবর্তনে প্রতিটি ১০,০০০ টাকার লেনদেনের উপর TDS প্রযোজ্য।
  1. ডিভিডেন্ড থেকে আয় এবং মিউচ্যুয়াল ফান্ড পে-আউটের ক্সেত্রে TDS-এর সীমা ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে। যা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য স্বস্তি বয়ে আনছে।
  1. সুদ থেকে আয়ের ক্ষেত্রে বয়স্ক নাগরিকদের জন্য TDS-এর সীমা স্বিগুণ করে ৫০,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা করা হয়েছে। অন্যান্য করদাতাদের জন্য ব্যাংক, সমবায় সমিতী থেকে সুদ আদায়ের ক্ষেত্রে TDS সীমা ৪০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ করা হয়েছে।
  1. পেশাদার ও কারিগরি ফিসের বা ফি-এর উপর TDS ছোট পেশাদারদের জন্য TDS সীসা হ্রাস করে, ৩০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা করা হয়েছে।
  1. রেন্ট প্যামেন্ট বা ভাড়া পরিশোধে ৫০,০০০ টাকার বেশি মাসিক ভাড়ার উপর TDS প্রযোজ্য হবে, আগের বার্ষিক ২.৪ লক্ষ টাকার সীমার পরিবর্তে।
  1. ওভারসিস ট্যুর প্যাকেজ এবং ফরেন রেমিট্যান্সে, LRS এবং বিদেশী ট্যুর প্যাকেজের অধীনে বিদেশী বা ফরেন রেমিট্যান্সের জন্য TCS থ্রেশহোল্ড বার্ষিক ৭ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে।

এই পরিবর্তনগুলি ক্ষুদ্র করদাতা, প্রবীণ নাগরিক, বিনিয়োগকারী এবং পেশাদারদের উপকার করবে বলে আশা করা হচ্ছে। আর এই পরিবর্তন এনেছে যাতে কর ছাড় কেবল উচ্চমূল্যের লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এছাড়া লটারি এবং হোর্স রেসের বিজয়ীদের জন্য প্রতি লেনদেনে TDS-এর থ্রেশহোল্ডে স্যুইচ করার অর্থ হল আরও বেশি ব্যয়ের উপর কর আরোপ করা হতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading